শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ডি পলের পর এবার মার্টিনেজকে আনার চেষ্টা মায়ামির!

    ডি পলের পর এবার মার্টিনেজকে আনার চেষ্টা মায়ামির!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লিওনেল মেসিকে ঘিরে দল গড়ছে ইন্টার মায়ামি। একের পর এক আর্জেন্টাইন সতীর্থকে দলে টেনে নিচ্ছে যুক্তরাষ্ট্রের এই ক্লাব। সর্বশেষ অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে বিশ্বকাপজয়ী তারকা রদ্রিগো ডি পলকে ভেড়ানো হয়েছে মিয়ামিতে। এবার নতুন করে নজর পড়েছে আরেক আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীর দিকে—গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

    মেসির সঙ্গে জাতীয় দলের হয়ে খেলা সতীর্থদের ইন্টার মায়ামিতে যুক্ত হওয়ার ধারা আরও জোরালো হতে যাচ্ছে বলে ধারণা করছেন অনেকেই।

    কানাডার ফুটবল ভিত্তিক সংবাদমাধ্যম ‘ওয়েকিং দ্য রেড’ এক প্রতিবেদনে দাবি করেছে, ইতিমধ্যেই এমি মার্টিনেজের সঙ্গে আলোচনা শুরু করেছে মিয়ামি।


    কেন হঠাৎ এমি মার্টিনেজকে দলে ভিড়ানোর কথা ভাবছে মিয়ামি?

    মূলত, সম্প্রতি মিয়ামি ছেড়ে শার্লট এফসিতে যোগ দিয়েছেন গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। এই ট্রান্সফারে একটি বড় অংকের জেনারেল অ্যালোকেশন মানি (জিএএম) পেয়েছে মিয়ামি। সেই অর্থ অ্যাস্টন ভিলার গোলকিপার এমি মার্টিনেজকে দক্ষিণ ফ্লোরিডায় আনার জন্য ব্যবহার করতে পারে ক্লাবটি।

    ২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলেননি, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে।

    ভিলার পক্ষ থেকে মার্টিনেজের ট্রান্সফারের জন্য বেশ উচ্চমূল্য দাবি করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী যা ১৭ মিলিয়ন থেকে ৪০ মিলিয়ন ইউরোর মধ্যে।

    সাধারণ কোনো এমএলএস ক্লাবের পক্ষে এ মূল্য পরিশোধ সম্ভব নয়। তবে ইন্টার মিয়ামি যে সাধারণ কোনো এমএলএস ক্লাব নয়, তা সবাই জানে।

    ভিলায় মার্টিনেজের শেষ ম্যাচে তার আবেগঘন বিদায়ী দৃশ্য অনেকের মধ্যে জল্পনা ছড়িয়েছে। তখন থেকেই অনেকের ধারণা, শিগগিরই ক্লাব ছাড়তে পারেন বাজপাখি খ্যাত এই আর্জেন্টাইন গোলরক্ষক।

    তবে ভিলা স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রত্যাশিত অর্থ না পেলে তারা মার্টিনেজককে ছাড়বে না। ক্যালেন্ডারের ট্রেড থেকে প্রাপ্ত জিএএম দিয়ে ২০২২ বিশ্বকাপজয়ী খেলোয়াড়কে চেজ স্টেডিয়ামে আনার পরিকল্পনা করছে মিয়ামি।

    এই ট্রান্সফার সফল হলে মার্টিনেজ এমএলএস-এ পরিচিত মুখদের সঙ্গে পুনর্মিলিত হবেন। মিয়ামিও ইতিমধ্যেই উচ্চাভিলাষী স্কোয়াডকে আরও শক্তিশালী করবেন।

    বর্তমানে গোলরক্ষকদের বাজার বেশ উত্তপ্ত। ম্যানচেস্টার ইউনাইটেডও মার্টিনেজের প্রতি আগ্রহ দেখিয়েছে। ফলে আসন্ন কয়েক সপ্তাহ মার্টিনেজের ক্যারিয়ারে এক গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন