শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বরিশালে গেটকা প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

    বরিশালে গেটকা প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশালে (NSS) এর আয়োজনে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

    এনএসএস ও ওয়েভ ফাউন্ডেশন (NSS) এর আয়োজনে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার (১৯শে আগস্ট) সকাল ১০ টায় নগরীর বিডিএস ভবনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। 

    'জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট এ্যাকশন প্রকল্প'র অবহিকরণ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস ও ওয়েভফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে। বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার-দায়বদ্ধ জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়ন এ সভার অন্যতম লক্ষ্য।

    জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প বাস্তবায়ন করছে; যা ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৭ মেয়াদে চলমান। 

    বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা-এর আর্থিক সহযোগিতায় এবং জিএফএ কনসালটিং গ্রুপ-এর কারিগরি সহযোগিতা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার-দায়বদ্ধ জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়নে যুব ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্ব সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের মাধ্যমে জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল তৈরি ও বাস্তবায়ন করার লক্ষ্যে প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে।

    প্রকল্প পরিচিত সভাটি রেজিষ্ট্রেশন এর মধ্যে দিয়ে শুরু হয়। এর পড়ে স্বাগত বক্তব্য, প্রকল্পের বিষয় উপস্থাপন, এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্য ও সব শেষ এ প্রধান অতিথি বক্তব্য ও সমাপনী মধ্যে দিয়ে এ অনুষ্ঠানটি শেষ হয়।

    এই সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুসীকান্ত হাজং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, বরিশাল, বিশেষ অতিথি হিসেবে আনোয়ার জাহিদ সভাপতি আইসিডিএ বরিশাল,এডওয়ার্ড রবিন বল্লব,নির্বাহী পরিচালক CRSS, সভার সভাপতিত করেন হুমায়ন কবির। নির্বাহী পরিচালক BDS বরিশাল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নাগরিক সমাজ এবং গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন এনজিও ও সংস্থার নেতৃীবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন