শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অনুমোদনে আনন্দ মিছিল ও সমাবেশ

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অনুমোদনে আনন্দ মিছিল ও সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মান জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় ৫১৯.১৫ কোটি টাকার প্রকল্পের ডিপিপি অনুমোদন হওয়ায় মঙ্গলবার সকালে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এই আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

    উপজেলা শহরের প্রগতি মোড় থেকে  আনন্দ মিছিল বের করা হয়।  শাহজাদপুর পৌর সদরে অবস্থিত শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজ,  ইউনিক মডেল স্কুল, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বায়তুল হিকমা মডেল মাদ্রাসা, শাহজাদপুর রেসিডেন্সিয়াল স্কুল ও সিরাজ মডেল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে শোষ হয়।

    এসময় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক হুমায়ন মির্জা, উপদেষ্টা ফরহাদ হোসেন, আবু জাফর ও আ: মোমিন, নাসিমা জামান, সাইফুল্লাহ হাসিম, দুলাল মন্ডল, রাসেল রানা, মাওলানা হাসান আলী প্রমুখ। 

    বক্তারা,রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিনের আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

    সিরাজগঞ্জের শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির রেখে যাওয়া জমি থেকে বরাদ্দ পাওয়া ১শ একর জমিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প অনুমোদন দেওয়ায় অন্তবর্তীকালিন সরকারকে ধন্যবাদ জানান। একইসাথে অনতিবিলম্বে ক্যাম্পাস নির্মান কাজ শুরু করার দাবি জানান।

    উল্লেখ্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প অনুমোদনের দাবিতে ২৬শে জুলাই আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। আন্দোলর ২৩ তম দিনে ডিপিপি অনুমোদন দেওয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন