শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সীতাকুণ্ডে নাগরিক সেবা নিয়ে গণশুনানীতে জেলা প্রশাসক 

    সীতাকুণ্ডে নাগরিক সেবা নিয়ে গণশুনানীতে জেলা প্রশাসক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ডে জেলা প্রশাসকের সাথে সলিমপুর ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিয়ে দীর্ঘক্ষণ গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার(১৯ আগস্ট)দুপুর ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১০নং সলিমপুর ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায়,প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক ফরিদা খানম।

    এসময় গণশুনানীতে জেলা প্রশাসক ফরিদা খানমের উপস্হিতিতে জনগণের পক্ষ থেকে ১৭ জন ভূক্তভোগী এলাকার ২৫টি সমস্যার কথা তুলে ধরেন। 

    জেলা প্রশাসক বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষনিক কয়েকটি সমস্যার মধ্যে শ্মশানসহ দ্রুততম সময়ে এবং ৩ মাসের মধ্যে আরো কিছু সমস্যা সমাধান করে দেয়ার জন্য ইউএনওকে নির্দেশ দেন।

    এতে জেলা প্রশাসক তার বক্তৃতায় বলেন, জঙ্গল সলিমপুরে যে তথ্য কেন্দ্রটি হওয়ার কথা ছিল তা তিনি তথ্য মন্ত্রণালয়ে লেখালেখি করলে মন্ত্রণালয় সেখানে তথ্য কেন্দ্র করবেন না এবং গুরুত্বপূর্ণ সমস্যা গুলোর মধ্যে জঙ্গল সলিমপুর এলাকায় বসবাসকারী ২ লাখ অধিবাসী যাতে তারা বাসচ্যুত না হয়,সে জন্য তিনি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রধানকে লিখিত আকারে জানাবেন। একথা শুনে উপস্হিত জঙ্গল সলিমপুরবাসী উৎফুল্ল হয়ে ফরিদা খানমকে স্বাগত জানান।

    তিনি আরো বলেন, ৫ আগষ্ট আমরা আরেকবার স্বাধীন হয়েছি। সুতরাং হত দরিদ্র অসহায় যারা কোন সমস্যায় আছেন তারা সরাসরি আমার কাছে চলে আসবেন এবং আমার সাধ্যমত যতটুকু সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করবো। 

    এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাদি উর রহিম জাদিদ, এছাড়া উপস্হিত ছিলেন,কৃষি কর্মকর্তা হাবিব উল্ল্যাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা কলল্লো বড়ুয়া, প্রকৌশলী আলমগীর বাদশা,প্রকল্প কর্মকর্তা জামিরুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা প্রমূখ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন