শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মেসির সঙ্গে শেষ করব ফুটবল : সুয়ারেজ

    মেসির সঙ্গে শেষ করব ফুটবল : সুয়ারেজ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ জানিয়েছেন, ইন্টার মিয়ামিতে যোগদানের অন্যতম বড় কারণ লিওনেল মেসির সঙ্গে খেলার সুযোগ পাওয়া। ইতিমধ্যেই তিনি ক্লাবের সঙ্গে মানিয়ে নিয়েছেন এবং এখন তিনি আরও এক ধাপ এগিয়ে বলছেন—মেসির সঙ্গে খেলতে খেলতেই অবসরের দিনগুলো কাটাতে চান। সুয়ারেজের এই আবেগজনিত মন্তব্য আর্জেন্টাইন মহাতারকার প্রতি তার গভীর শ্রদ্ধা ও বন্ধুত্বকে তুলে ধরে।

    সুয়ারেজ এটা মানছেন, কারো ভবিষ্যৎ কারো সঙ্গে যুক্ত নয়। তবে তার ইচ্ছে, মেসির সঙ্গে অবসর নেওয়ার। সুয়ারেজ বলেন, ‘এই মুহূর্তে আমাদের দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে। আমরা দুজনই আমাদের সিদ্ধান্ত নেব, যেটা আমাদের জন্য সঠিক হয়। নিজেদের ব্যক্তিগত সুস্থতা ও সুবিধার ওপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নেব।’

    উরুগুইয়ান তারকা যোগ করেন, ‘আমি এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। তবে আমি চাই মেসির সঙ্গে একসাথে অবসর নিতে, আমরা বছরের পর বছর এই বিষয় নিয়ে কথা বলেছি। এটি সম্ভব হতে পারে। তবে এটি নির্ভর করছে তার (চুক্তি) নবায়ন, আমারটাও। সঠিক সময়ে আমরা সঠিক সিদ্ধান্ত নেব।’

    সুয়ারেজ ও মেসির ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি শেষ হবে ২০২৫ এমএলএস মৌসুমের শেষে। সূত্রের খবর, ক্লাব ও মেসির মধ্যে চুক্তি নবায়নের ব্যাপারে আলোচনা এখনও চলমান এবং উভয় পক্ষই মাঠে এবং মাঠের বাইরে সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী।

    ইন্টার মিয়ামি বুধবার টিগ্রেস ইউএএনএল-এর সঙ্গে লিগস কাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। হেড কোচ হাভিয়ের মাসচেরানো নিশ্চিত করেছেন যে, মেসি এই ম্যাচ থেকে ছিটকে পড়েননি। যদিও তিনি দলের থেকে আলাদা অনুশীলন করছেন।

    মেসির ছোটখাটো মাসল ইনজুরি আছে। শনিবার এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচে তাকে দ্বিতীয়ার্ধে নামিয়েছিলেন কোচ। তিনি একটি গোল ও একটি অ্যাসিস্টও করেছেন। তবে মাসচেরানো জানিয়েছেন, মেসি ওই ম্যাচে খেলার সময় পুরোপুরি স্বস্তিবোধ করছিলেন না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন