শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের বিবিএ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের বিবিএ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিবিএ সমাপনী অনুষ্ঠান অত্যন্ত আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে তাদের বিবিএ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার্থীরা সেখানে নাচ,গান ও রঙ খেলে তাদের এই দিনটি উদযাপন করে।

    এসময়, ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো মিজানুর রহমান বলেন, প্রথমবারের মত আমরা স্থায়ী ক্যাম্পাসের জায়গায় নিজেদের বিবিএ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করলাম। এতদিন নিজেদের জায়গা না থাকায় এই ধরনের অনুষ্ঠান আয়োজনে আমাদের নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হতো। আমরা কখনো নিজেদের জায়গায় ক্লাস পর্যন্ত করতে পারিনি কিন্তু এবার আমরা নিঃসংকোচে নিজেদের আয়োজন উপভোগ করতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সামনের সকল অনুষ্ঠান আমরা এখানেই অয়োজন করবো।

    ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় ব্যাচের আরেক শিক্ষার্থী জেসমিন পারভিন বলেন, আমরা যখন আমাদের স্থায়ী ক্যাম্পাসের মাটিতে পা রাখলাম আমরা  এক অন্য রকম অনুভুতি অনুভব করলাম, কারণ আমাদের জীবনের এক বিশেষ দিন ছিল আজ। অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ডিপিপির অনুমোদন দিয়ে স্থায়ী ক্যাম্পাসের স্বীকৃতি দেয়ার জন্য।

    ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার বলেন, দীর্ঘ প্রতীক্ষা ও আন্দোলনের পর শিক্ষার্থীরা তাদের নিজস্ব ঠিকানা পেয়েছে। এই শিক্ষার্থীরা তাদের নিজের জায়গায় একাডেমিক ক্লাস-পরীক্ষার সুযোগ হয় নি কিন্তু তাদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান নিজের ক্যাম্পাসে উদযাপন করতে পারছে এতে শিক্ষার্থীদের চোখে মুখে যেই উল্লাস ও আনন্দ দেখছি এটা শিক্ষক হিসেবে আমার খুব ভালো লাগছে। সরকারের কাছে বিনীত অনুরোধ যেন দ্রুত ক্যাম্পাস প্রতিষ্ঠা করে আমাদের সকিল শিক্ষার্থীদের নিজের জায়গায় শিক্ষা সম্প্রসারণের সুযোগ করে দেয়।

    এসময়, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার সহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন