শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্যামনগরে আটুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

    শ্যামনগরে আটুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্যামনগরে বুধবার সকাল ৯ ঘটিকায়  উপজেলার আটুলিয়া ইউনিয়নের পরিষদ চত্বরে মেডিকেল ক্যাম্প  অনুষ্ঠিত হয়। 

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন মোঃ শহিদুল ইসলাম, সভাপতি জামায়াত ইসলামী সমাজ কল্যাণ বিভাগ শ্যামনগর।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম । 

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আবু ছালেহ বাবু অটুলিয়া ইউনিয়ন পরিষদ, অধ্যাপক আব্দুল হামিদ, মাওলানা একরামুল কবির, অধ্যক্ষ বিড়লক্ষ্মী মহিলা আলিম মাদ্রাসা প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ শহিদুল ইসলাম সভাপতি জামায়াত ইসলামী সমাজ কল্যাণ বিভাগ শ্যামনগর।

    সমগ্র অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন। বক্তারা বলেন সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী কমিটির বছরব্যাপী কর্মপরিকল্পনার অংশ হিসেবে বুধবার সকাল থেকে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। 

    দিনভর ক্যাম্পে আসা ২৩ গ্রামের প্রায় ২৮০ জন নারী, ১৯৫ জন পুরুষ এবং ২৫ জন শিশুসহ সর্বমোট ৫০০ জন চিকিৎসা সেবা পান। সেবা প্রত্যাশীদেরকে চিকিৎসাসেবা প্রদান করেন ৫/৭জনেরএকটি  মেডিকেল টিম। 

    উল্লেখ্য, শ্যামনগর স্মার্ট হসপিটাল,ও বাংলাদেশ জামাতে ইসলামের সমাজ কল্যাণ বিভাগ প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য, শীতবস্ত্র ও চিকিৎসাসেবা দেওয়াসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।স্বপ্নযাত্রার এ প্রচেষ্টা অনুপ্রেরণার উৎস এবং স্বেচ্ছাসেবক নির্ভর উদ্যোগগুলোর জন্য একটি মাইলফলক, যা অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নত করার লক্ষ্যে কাজ করবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন