শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সিএনজি পাম্পে বিস্ফোরণ: ১১ গাড়ি পুড়ে ছাই

    সিএনজি পাম্পে বিস্ফোরণ: ১১ গাড়ি পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। 

    এসময় সিএনজি স্টেশনে থাকা একটি বাস ও ১০টি সিএনজিচালিত অটোরিকশা ভস্মীভূত হয়ে যায়। 

    এ ঘটনায় গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি পাম্পে সকাল ৬টার সময় একটি বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ হয়। পুরো পাম্পে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাম্পে গ্যাস নিতে আসা ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস ভস্মীভূত হয়। এছাড়া সিএনজি পাম্পের তিন তলায় থাকা কয়েকজন কর্মী লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

    আউশকান্দি সিএনজি পাম্পের সহকারী ম‍্যানেজার শোয়েব আহমদ জানান, বৃহস্পতিবার ভোর ৫টায় একটি বাস আউশকান্দি গ্যাস স্টেশনে আসে। বাসটি সকাল ৬টায় গ্যাস নেওয়ার সময় সিএনজিতে আগুন ধরে যায়। এসময় বিভিন্ন গাড়ির চালকরা দৌড়ে রক্ষা পেলেও গ্যাস পাম্পের কর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) গুরুতর আহত হন। অপর ৪ জন সিএনজি চালক আহত হন। প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।

    তিনি বলেন, আমরা তিন তলায় ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে আমরা ঘুম থেকে উঠি। তারপর তিনতলায় থাকা তিনজন প্রাণ বাঁচাতে পাশের জমিতে লাফিয়ে পড়ে রক্ষা পাই। আগুনে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

    নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ১০টি সিএনজি ও একটি বাস পুড়ে ছাই হয়েছে। 

    এছাড়াও সিএনজি পাম্পটির ব্যাপক ক্ষতি হয়েছে। আহত ৬ জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেটে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মালিকপক্ষ ২০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন। পুরো পাম্প পুড়ে ছাই হয়ে গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন