শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লুইস সুয়ারেজের জোড়া গোলে মেসিবিহীন মায়ামির জয়

    লুইস সুয়ারেজের জোড়া গোলে মেসিবিহীন মায়ামির জয়
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোর ক্লাব টাইগ্রেসের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। পায়ের অসুস্থতার কারণে খেলতে না পারলেও লিওনেল মেসির অনুপস্থিতি দলের জয়ের পথে বাধা সৃষ্টি করতে পারেনি।

    বন্ধু মেসির অনুপস্থিতি উপেক্ষা করে লুইস সুয়ারেজ জোড়া গোল করেন, যার ফলে ইন্টার মায়ামি লিগস কাপের সেমিফাইনালে পৌঁছাতে সক্ষম হয়। 

    ম্যাচ চলাকালীন কোচ হাভিয়ের মাশ্চেরানোকে লাল কার্ড দেখানো হয়। জয়ের এই দিনে দলের মনোবল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
    বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব টাইগ্রেসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এদিন লাল কার্ড দেখেছেন কোচ হাভিয়ের মাশ্চেরানো।

    এদিন ২৩ মিনিটে ম্যাচে লিড নেয় মায়ামি। তিগ্রেস ডিফেন্ডার হাভিয়ের আকুইনো নিজেদের বক্সে হ্যান্ডবল করায় ২৩ মিনিটে পেনাল্টি পায় মায়ামি। ডান পোস্ট ঘেঁষা শটে গোল করেন সুয়ারেজ। তবে ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করলেও মায়ামি এ সময় অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে।

    সতীর্থের সঙ্গে সংঘর্ষে চোট পান মায়ামির ডিফেন্ডার জর্দি আলবা। প্রথমার্ধ শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন। এদিকে বিরতির সময় লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় মায়ামি কোচকে।

    প্রথমার্ধে যোগ করা সময় শেষ হওয়ার পরও খেলা চালিয়ে যাওয়ায় অফিশিয়ালদের মঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ার শাস্তি পেয়েছেন মেসির সাবেক জাতীয় দল সতীর্থ ও মায়ামির এই কোচ। লাল কার্ড দেখে দলের ডাগআউটের ওপরে ভিআইপি সিটে চলে যান মাচেরানো।

    একই কারণে তিনি সেমিফাইনালেও দাঁড়াতে পারবেন না মায়ামির ডাগআউটে। ৬৭ মিনিটে ম্যাচে মেসির আর্জেন্টাইন সতীর্থ আনহেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস। ৮৯ মিনিটে আরও একবার স্পটকিকে সেই সমতা ভেঙে মায়ামির জয় নিশ্চিত করেন সুয়ারেজ।

    লিগস কাপের সেমিফাইনালে মায়ামির প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। ওরল্যান্ডো সিটি ও তালুকার যেকোনো একটি দলের সঙ্গে তারা সেমিতে লড়বে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন