বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার
  • পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে ১,৬৪৭ কিমি বেড়া তৈরি করেছে ভারত

    পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে ১,৬৪৭ কিমি বেড়া তৈরি করেছে ভারত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তের ২,২১৬ কিমি অংশের মধ্যে ১,৬৪৭ কিমি এলাকায় ইতিমধ্যেই সুরক্ষা বেড়া নির্মাণ করেছে ভারত। বুধবার (২০ আগস্ট) রাজ্যসভায় বিজেপি সাংসদ শম্ভু শরণ প্যাটেল ও নীরজ শেখরের প্রশ্নের জবাবে এই তথ্য জানান ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যনন্দ রায়।

    প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভৌগোলিক কারণে সীমান্তের ১১২ কিমি এলাকায় বেড়া নির্মাণ সম্ভব হয়নি। তবে বাকি ৪৫৬ কিমি অংশে আরও সীমান্ত প্রাচীর তৈরি করার পরিকল্পনা রয়েছে।

    নিত্যনন্দ রায় বলেন, “সীমান্ত নিরাপত্তা এবং মানবপাচার প্রতিরোধের জন্য এই বেড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি এলাকায়ও ধাপে ধাপে প্রাচীর নির্মাণ করা হবে।”

    এই প্রক্রিয়ার মাধ্যমে ভারত সীমান্ত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে চাইছে, যাতে অবৈধ অভিবাসন ও সীমান্ত লঙ্ঘনের ঘটনা কমানো যায়।

    নিত্যনন্দ রায় আরও বলেন, পশ্চিমবঙ্গের যে ৪৫৬ কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার সুযোগ আছে, তার মধ্যে ১৪৮ কিলোমিটার জমি এখনও রাজ্য সরকার অধিগ্রহণ করেনি। ২২৯ কিলোমিটার জমি অধিগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপে রয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে নিয়মিত বৈঠক ও পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

    ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম রাজ্যের সঙ্গে এই সীমান্ত যুক্ত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন