শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত
  • ইরানের অবৈধ তেল বিক্রিতে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

    ইরানের অবৈধ তেল বিক্রিতে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের অবৈধ তেল বাণিজ্যে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

    এ সংক্রান্ত তথ্য প্রথম জানায় ইরানের সংবাদমাধ্যম মেহের।

    পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা চীন-ভিত্তিক দুটি অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য টার্মিনাল অপারেটরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।  তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে— তারা যুক্তরাষ্ট্রের মনোনীত একাধিক ট্যাঙ্কারে ‘লাখ লাখ ব্যারেল’ ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে।

    ট্রেজারি বিভাগ গ্রীক নাগরিক আন্তোনিওস মার্গারাইটিস, তার নেটওয়ার্ক এবং কোম্পানিগুলোকেও ইরানি পেট্রোলিয়াম পরিবহনের জন্য জাহাজ শিল্পে তার অবস্থানকে কাজে লাগানোর অভিযোগে অভিযুক্ত করেছে।

    ইরানি তেল রপ্তানিতে সহায়তার অভিযোগে আরও বেশ কয়েকটি জাহাজ এবং অপারেটরকে নিষিদ্ধ করা হয়েছে।

    এক বিবৃতিতে ওয়াশিংটন বলেছে, ‘এই পদক্ষেপগুলো তেহরানের উন্নত অস্ত্র কর্মসূচিতে অর্থায়ন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে  সমর্থন এবং আমাদের সৈন্য এবং আমাদের মিত্রদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ‘

    ইরানের তেল বাণিজ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র নিষেধাজ্ঞা সত্ত্বেও, তেহরান তাদের প্রধান আমদানিকারকদের কাছে তেল রপ্তানি অব্যাহত রেখেছে বলে দেখা গেছে পরিসংখ্যানে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন