শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • টাইগারদের এশিয়া কাপ দল ঘোষণা, জায়গা পেলেন কারা?

    টাইগারদের এশিয়া কাপ দল ঘোষণা, জায়গা পেলেন কারা?
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতে আগামী সেপ্টেম্বর মাসে পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের। আসর শুরুর আগে একে একে প্রতিযোগী দেশগুলো দল ঘোষণা করছে। ইতোমধ্যে পাকিস্তান ও ভারত তাদের স্কোয়াড প্রকাশ করেছে। এবার শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ঘোষণা করলো বাংলাদেশের চূড়ান্ত দল।

    বাংলাদেশ দলের এই ঘোষণার মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে টাইগাররা। বিশেষ করে ব্যাটিং ও বোলিং লাইনআপে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ভারসাম্য আনার চেষ্টা করেছে নির্বাচকরা।

    ক্রিকেটবিশ্লেষকদের মতে, এবারের দল নিয়ে বাংলাদেশ প্রতিযোগিতায় বড় চমক দেখাতে সক্ষম হতে পারে।

    বিসিবির ঘোষণা অনুযায়ী, ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছে একাধিক চমক। নুরুল হাসান সোহান এবং অভিজ্ঞ ব্যাটসম্যান সাইফ হাসানকে আবারো স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে। তবে মেহেদি হাসান মিরাজকে এবার এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন স্কোয়াড ঘোষণার মাধ্যমে বাংলাদেশ দল চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এগোচ্ছে এবারের এশিয়া কাপের প্রতিযোগিতায় অংশ নিতে।

    দলে সবচেয়ে বড় চমক হিসেবে ৩ বছর পর নুরুল হাসান সোহানকে জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে। নুরুল শেষবার খেলেছিলেন ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুই বছর পর সাইফ হাসানও দলে ফিরেছেন। এছাড়া সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

    বাদ পড়েছেন নাঈম শেখ। নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের মূল স্কোয়াডে নেই, তবে তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। এছাড়া স্ট্যান্ডবাই রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

    এশিয়া কাপের মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১১টি ম্যাচ হবে দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ 'বি'-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং, আর গ্রুপ 'এ'-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

    বাংলাদেশ এশিয়া কাপের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে খেলবে। দেশের তিনটি গ্রুপ ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে, আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।

    নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের বাংলাদেশের স্কোয়াড

    লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

    স্ট্যান্ডবাই
    মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন