শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ এবং ভেন্যু ঘোষণা করলেন ট্রাম্প

    বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ এবং ভেন্যু ঘোষণা করলেন ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে, ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে এই ড্র অনুষ্ঠিত হবে। এটি একটি পারফর্মিং আর্টস ভেন্যু, যেখানে ট্রাম্প নিজেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। খবর—বিবিসি।

    ধারণা করা হয়েছিল, লাস ভেগাসে হবে বিশ্বকাপ ড্র। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠানও  হয়েছিল লাস ভেগাসে। তবে এবার শেষ পর্যন্ত আয়োজকরা স্থান পরিবর্তন করে ওয়াশিংটনকেই বেছে নিয়েছেন।

    ২০২৬ বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে ৪৮টি দেশ। মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভাষায়,‘১০৪টি সুপার বোলের সমান।’

    ড্র ঘোষণার সময় হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ইনফান্তিনোও। তিনি জানান, এই ড্র অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে সারা বিশ্বে এবং একসঙ্গে এক বিলিয়ন মানুষ এটি উপভোগ করবে।

    ড্র অনুযায়ী, ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল এবং সেরা আট তৃতীয় দল নকআউট পর্বে যাবে। ঘোষণার সময় বিশ্বকাপ ট্রফি নিয়ে আসেন ফিফা প্রেসিডেন্ট। ট্রাম্প সেটি হাতে তুলে নিয়ে রসিকতা করে বলেন,‘আমি কি এটা রেখে দিতে পারি?’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন