শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাতক্ষীরা তালার যুবদল নেতা শামীমকে জবাই করে হত্যা

    সাতক্ষীরা তালার যুবদল নেতা শামীমকে জবাই করে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক এস এম শামীম হোসেন (৪২)কে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজারসংলগ্ন নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শামীম তালার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গফ্ফার শেখের ছেলে।

    পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে শামীমের সঙ্গে দুই-তিনজন ব্যক্তি তার বাড়িতে আসে। পরে তারা বাড়ির দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় যায়। দীর্ঘসময় শামীম নিজ কক্ষে না ফেরায় তার স্ত্রী খুঁজতে গিয়ে তৃতীয় তলায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

    খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

    এলাকাবাসী জানান, শামীমের মা চাকরি শেষ করার পর প্রায় ৮-১০ বছর আগে ১৮ মাইলে জমি কিনে একটি বাড়ি নির্মাণ করেন। সেই বাড়িতেই মা, স্ত্রী ও এক সন্তানকে নিয়ে বসবাস করছিলেন শামীম।

    তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, “এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমাদের বিশ্বাস। আমরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।”

    ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন