শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ক্লাব ক্রিকেটে নতুন সিদ্ধান্তের জন্য রোববার বৈঠক

    ক্লাব ক্রিকেটে নতুন সিদ্ধান্তের জন্য রোববার বৈঠক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিবেদিতপ্রাণ ক্রিকেট সংগঠক ও মোহামেডান ক্লাবের অন্তঃপ্রাণ তানভির হায়দারের প্রয়াণের পর ঢাকার ক্লাব ক্রিকেটে নেতৃত্বের শূন্যস্থান পূরণ করেন মাহবুব আনাম। গত দুই দশকেরও বেশি সময় ধরে ঢাকার ক্লাবগুলোতে যা কিছু ক্রিকেট সংক্রান্ত কার্যক্রম এবং আয়োজন হয়েছে, তার পেছনে ছিলেন এই বিশেষ ব্যক্তি।

    ২০০০ সালের পর থেকে তিনি ঢাকার ক্লাব ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন। বিসিবির পরিচালক হিসেবেও তার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি ক্লাবগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ক্লাব মহলে মাহবুব আনামের অবদানকে প্রায়শই “নেপথ্য কারিগর” বলা হয়, কারণ তিনি নীরবভাবে কিন্তু নিশ্চিতভাবে ঢাকার ক্রিকেটের নানা কর্মকাণ্ডের সফল বাস্তবায়ন করেছেন।

    তার নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি ঢাকার ক্লাব ক্রিকেটকে এক নতুন মাত্রা দিয়েছে, যা এখনও নতুন প্রজন্মের ক্রিকেট সংগঠক ও খেলোয়াড়দের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করছে।
    ধারণা করা হচ্ছিলো, এবারের বিসিবির নির্বাচনেও ঢাকার ক্লাবগুলোর বড় অংশের প্রথম পছন্দ ছিলেন মাহবুব আনাম। এই অভিজ্ঞ ও দক্ষ সংগঠককে কেন্দ্র করেই আবর্তিত ছিল নির্বাচনী প্রক্রিয়া। তার নেতৃত্বে একটি মোর্চা তৈরিও হয়ে গিয়েছিল।

    মনে করা হয়েছিল, ঢাকার ৭৬ ক্লাবের কাউন্সিলররা মিলে যে ১২ পরিচালককে জয়ী করবেন, তাদের নেতা থাকবেন মাহবুব আনাম। কিন্তু হঠাৎ নিজ থেকেই নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন মাহবুব আনাম। তাতেই বিসিবি নির্বাচনে নতুন মাত্রা যোগ হয়েছে।

    এখন ঢাকার ক্লাবগুলো নিজেদের নেতা খোঁজার কাজে ব্যস্ত হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে নিজেদের করণীয় ঠিক করতে ভেতরে ভেতরে চলছে ক্লাব কর্তাদের অঘোষিত ও অনানুষ্ঠানিক বৈঠক।

    খোঁজ নিয়ে জানা গেছে, অনেক ক্লাবকর্তা মাহবুব আনামকে নির্বাচনে ফিরিয়ে আনার পক্ষে। কেউ কেউ ব্যক্তিগতভাবে তার বাসায় ও অফিসে গিয়ে কথা বলছেন, নির্বাচন করার অনুরোধ জানিয়েছেন।

    সেই দলে ইফতিখার রহমান মিঠু, ফাহিম সিনহা ছাড়াও রফিকুল ইসলাম বাবু, আজিজ আল কায়সার টিটো, মাসুদুজ্জামান, পাপ্পু, জিয়াউর রহমান তপু, আদনান রহমান দিপন, রুবেলসহ আরও কয়েকজন ক্রিকেট অন্তঃপ্রাণ সংগঠকও আছেন বলে জানা গেছে। তারা মাহবুব আনামকে নিয়েই প্যানেল তৈরির চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে।

    মাহবুব আনাম ইস্যুর সঙ্গে যোগ হয়েছে বিসিবির নির্বাচন না হওয়ার গুঞ্জনও। কয়েকদিন ধরে একটি চাপা গুঞ্জন ক্রিকেট ও ক্লাব পাড়ায় শোনা যাচ্ছে। তা হলো- অক্টোবরে বিসিবির নির্বাচন হবে না। তার বদলে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বেই একটি অ্যাডহক কমিটি গঠিত হবে। সেই কমিটিই আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কাজ চালিয়ে যাবে। নতুন নির্বাচিত সরকার গঠিত হওয়ার পর বিসিবি নির্বাচন হবে।

    যদিও এ খবরের সত্যতা সেভাবে খুঁজে পাওয়া যায়নি। তবে তা নিয়ে কিছু কানাঘুষা কিন্তু আছে।

    এসব নিয়েই আগামীকাল রোববার বৈঠকে বসছে ক্লাবগুলো। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারস এসোসিয়েশন এর ব্যানারে বিকেল ৩টায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির মিডিয়া কনফারেন্স হলে ঢাকার ক্লাবগুলোর সভা ডাকা হয়েছে। সেখানেই উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে বেশ কয়েকজন ক্লাব সংগঠকের সঙ্গে কথা বলে জানা গেছে।

    আরও জানা গেছে, ঢাকার ক্লাব কর্তাদের মুল অংশ অ্যাডহক কমিটির বিপক্ষে। তারা সবাই আগামী অক্টোবরে বিসিবি নির্বাচনের পক্ষে সোচ্চার।

    ধারণা করা হচ্ছে, ক্লাব কর্তাদের রোববারের সভায় বিসিবি নির্বাচনী প্রক্রিয়া চালুর দাবি তোলা হবে। নির্বাচনী তফসিল ঘোষণা, কাউন্সিলরদের তালিকা প্রকাশসহ নির্বাচনের সম্ভাব্য সময় সূচির দাবিও তুলতে পারেন ক্লাবকর্তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন