শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভালুকায় অভিনব কায়দায় ডাকাতি

    ভালুকায় অভিনব কায়দায় ডাকাতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় চেতনানাশক খাইয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। 

    উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। 

    এতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার পাশাপাশি পরিবারের ৭ জন অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালের খাবার খাওয়ার পর থেকেই শরীরে অস্বাভাবিক ক্লান্তি ও ঘুমভাব দেখা দেয়। দুপুরের খাবারের পর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। পরে রাতের কোনো একসময় অচেতন অবস্থার সুযোগে ডাকাতদল বাড়িতে প্রবেশ করে আলমারি ভেঙে প্রায় ১০ লাখ টাকা ও অন্তত ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

    রনুর পুত্রবধূ ইতি আক্তার বলেন, “মাঝরাতে ঘুম ভাঙলে দেখি ঘরের আসবাবপত্র ছড়ানো-ছিটানো, আলমারি খোলা। তখনই বুঝতে পারি বাড়িতে ডাকাতি হয়েছে।”

    এ ঘটনায় নুরুল ইসলাম রনু (৬০), তার স্ত্রী রহিমা (৫০), পুত্রবধূ ইতি আক্তার (৩০), অন্য ছেলে আমিরুল ইসলামের স্ত্রী বিপাশা (২৭), বিপাশার পিতা বাবুল মিয়া (৫৫), বাড়ির মিস্ত্রি তাজউদ্দিন এবং শিশু জীম আক্তার (৯) অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে সবাইকে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর অসুস্থ রহিমা ও বাবুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    স্থানীয় সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিন সরকার জানান, প্রথমে খবর পান রনুর পরিবারের সবাই অসুস্থ। পরে রাত তিনটার দিকে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘরের তছনছ অবস্থা দেখতে পান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন