বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার
  • ৫৬তম সীমান্ত সম্মেলনে ঢাকায় আসছে ভারতের বিএসএফ প্রতিনিধি দল

    ৫৬তম সীমান্ত সম্মেলনে ঢাকায় আসছে ভারতের বিএসএফ প্রতিনিধি দল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৫৬তম সীমান্ত সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই সম্মেলন আগামী ২৫ থেকে ২৮ আগস্ট পর্যন্ত ঢাকার পিলখানায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

    ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তবে, সম্মেলনে আলোচনা করা বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    এই ইস্যুগুলো হলো— সীমান্ত এলাকায় বিএসএফ কর্মী ও বেসামরিক ভারতীয় নাগরিকদের ওপর বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশভিত্তিক দুষ্কৃতিকারীদের হামলা ঠেকানো, আন্তঃসীমান্ত অপরাধ ঠেকানো, সীমান্ত এলাকায় এক সারিতে কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশে আশ্রিত ভারতবিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ, সীমান্ত অবকামোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু, বাংলাদেশ-ভারত সীমান্তে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) এর বাস্তবায়ন, পরস্পরের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি প্রভৃতি।

    বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রথম সম্মেলনটি হয়েছিল ১৯৭৫ সালের ২ ডিসেম্বর, কলকাতায়। সেই সম্মেলনে তৎকালীন বিডিআরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জেনারেল কাজি গোলাম দস্তগীর এবং বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বিএসএফের সাবেক মহাপরিচালক অশ্বিনী কুমার।

    বিজিবি-বিএসএফের সর্বশেষ বৈঠকটি হয়েছিল গত ১৭-২০ ফেব্রুয়ারি, নয়াদিল্লিতে।

    উল্লেখ্য, শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতনের পর এই প্রথম ঢাকায় আসছে বিএসএফের প্রতিনিধি দল।

    সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন