শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইবিতে ইকসু গঠনের দাবিতে 'মুভমেন্ট ফর ইকসু'র আত্মপ্রকাশ 

    ইবিতে ইকসু গঠনের দাবিতে 'মুভমেন্ট ফর ইকসু'র আত্মপ্রকাশ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের দাবিতে একই প্লাটফর্মে এসেছেন ক্যাম্পাসের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন  ও শিক্ষার্থীরা। এ বিষয়ে দফায় দফায় আলোচনা সভা করেছেন তারা। 

    শুক্রবার সন্ধ্যা ও শনিবার দুপুরে পৃথক আলোচনায় শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ‘মুভমেন্ট ফর ইকসু’ কমিটি গঠন করা হয়েছে। তারা ইকসুর রোডম্যাপ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাজ করে যাবেন বলে জানা গেছে। এদিকে শিক্ষার্থীরা একই দাবিতে ঐক্যবদ্ধ থাকলে ইকসু গঠনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত উপাচার্য।

    জানা যায়, ইকসু গঠনের দাবিতে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিভিন্ন বিভাগের আট জন শিক্ষার্থী সংবাদ সম্মেলন করেন। পরে শিক্ষার্থীদের একাংশের সঙ্গে সম্মেলন আয়োজকদের কয়েক দফায় হট্টগোলের সৃষ্টি হলে একপর্যায়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা সম্মেলনস্থল থেকে বেরিয়ে যান। পরদিন শুক্রবার সন্ধ্যায় সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ইকসু গঠনের দাবিতে আলোচনা সভা করা হয়। সেখানে শিক্ষার্থীরা ইকসুতে নিয়মিত ছাত্রদের প্রতিনিধিত্ব, সাজিদ হত্যার বিচার, শিক্ষক নিয়োগ, জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারীদের শাস্তি নিশ্চিত, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও ইকসুতে সংখ্যালঘুদের অংশগ্রহণ নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে মতামত দেন। পরে শনিবার দুপুরে দ্বিতীয় দফায় এ বিষয়ে আলোচনায় বসে শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ‘মুভমেন্ট ফর ইকসু’ কমিটি গঠিত হয়েছে। তারা ইকসু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাজ করে যাবেন। 

    এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল অর্গানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি। সকলের মতামতের ভিত্তিতে ইকসু বাস্তবায়নের জন্য ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ইকসু বাস্তবায়ন করবে। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইকসু গঠন নিয়ে কোনো ধরনের টালবাহানা করে তাহলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন করে ইকসু আদায় করবে। 

    বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত উপাচার্য ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ইকসু গঠনের জন্য দল-মত নির্বিশেষে সকলকেই একই প্লাটফর্মে থাকতে হবে। শিক্ষার্থীরা একই দাবিতে ঐক্যবদ্ধ থাকলে ইকসু গঠনে কোনো বাঁধা নেই। আমরা প্রশাসনের কর্তাব্যক্তি হিসেবে ইকসু গঠনের জন্য যা যা করা লাগে সব কাজ করবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন