শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পঞ্চগড়ে ধ্রুবতারার ব্যতিক্রমধর্মী আয়োজন

    পঞ্চগড়ে ধ্রুবতারার ব্যতিক্রমধর্মী আয়োজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তরুণদের নেতৃত্বে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষে এবং আগামীর বাংলাদেশে ন্যায়বিচার, অধিকার এবং সংস্কারের জন্য ভবিষ্যতে যুবসমাজের করণীয় শীর্ষক দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়ে। 

    শনিবার (২৩ আগস্ট) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সামাজিক সংগঠন ধ্রুবতারা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি জেলার পাঁচ উপজেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ৩ শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

    দিনব্যাপী এই অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সম্মিলিত কন্ঠ  জাতীয় সংগীত পরিবেশন করা হয়।  অনুষ্ঠানে তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা, দ্বায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে ৫টি গুরুত্বপূর্ণ সেশনের আয়োজন করা হয়। প্রতিটি সেশনেই উঠে আসে তরুণদের নেতৃত্বে পরিবর্তনের বাস্তবসম্মত ভাবনা, উদ্যোগ, আগামীর করণীয়।

    তরুণদের নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা ও যুবসমাজের সৃজনশীলতা বিকাশে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। 

    এসময় তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মূখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চগড় জেলা শাখার সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বোদা উপজেলার আহ্বায়ক শিশির আসাদ সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন