বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা
  • লিঙ্কেই হোয়াটসঅ্যাপ চ্যাট, লাগবে না কোনো অ্যাপ

    লিঙ্কেই হোয়াটসঅ্যাপ চ্যাট, লাগবে না কোনো অ্যাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বার্তা আদান-প্রদান কিংবা ছবি-অফিসের জরুরি ফাইল পাঠাতে হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করছেন। আপনার আমার মতো কয়েকশ কোটি মানুষ প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে প্রতিদিন। প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে।

    তবে এখন যাদের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ নেই তারাও চ্যাট করতে পারবেন। এমনই এক অভিনব সুবিধা আনলো মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপ এবার ‘গেস্ট চ্যাট’ ফিচার আনতে চলেছে। এতে যারা এখনো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তাদের বিশেষ সুবিধা হবে।

    যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তাকে লিঙ্ক পাঠাতে হবে। ওই লিঙ্কের মাধ্যমেই হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে। এর জন্য অ্যাপ ডাউনলোড বা অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। ওয়েব ব্রাউজারের মাধ্যমে একে অপরের সঙ্গে চ্যাট করা যাবে।

    আরও একটি সুবিধা হলো এতে চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপশন থাকবে। ঠিক যেমনটা হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে চ্যাটে এনক্রিপ্টেড থাকে। অর্থাৎ অ্যাপ ব্যবহার না করলেও, চ্যাট এনক্রিপ্টেড থাকবে। তাই ব্যবহারকারীর চ্যাটের নিরাপত্তা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না।

    হোয়াটসঅ্যাপ মোবাইল বা ল্যাপটপে ইন্সটল থাকলে, নানা সুবিধা পাওয়া যায়। যদি কেউ অ্যাপ না রেখেই হোয়াটসঅ্যাপ চ্যাট করতে চান, তাহলে সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাও থাকবে। লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাট করলে ছবি, ভিডিও, জিফ পাঠানো যাবে না। কোনো ভয়েস বা ভিডিও মেসেজ পাঠানো যাবে না। হোয়াটসঅ্যাপ কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে না। কোনো গ্রুপ চ্যাটও করা যাবে না। অর্থাৎ শুধু মেসেজই পাঠানো যাবে।

    ওয়েবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৫.২২.১৩-এ এই ফিচার্স আনার প্রস্তুতি চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার চালু হতে পারে।

    সূত্র: সিনেট


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন