বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার
  • আকাশ প্রতিরক্ষায় নতুন অস্ত্র যুক্ত করল উত্তর কোরিয়া

    আকাশ প্রতিরক্ষায় নতুন অস্ত্র যুক্ত করল উত্তর কোরিয়া
    উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর দৃশ্য, ছবি: রয়টার্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তর কোরিয়া আবারও অস্ত্র শক্তি প্রদর্শন করল। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি তারা দুটি নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এসময় সরাসরি ফায়ারিং কার্যক্রম তদারকি করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন।

    প্রতিবেদনে বলা হয়, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামরিক সক্ষমতা ও যুদ্ধক্ষেত্রে শক্ত অবস্থান প্রদর্শনের বার্তা দিতে চায়। আল জাজিরার খবরে উল্লেখ করা হয়েছে, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

    ওয়াশিংটন ডিসিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠকের একদিন আগেই রোববার (২৪ আগস্ট) ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার খবর জানাল উত্তর কোরিয়া। 

    গতকাল শনিবার ক্ষেপণাস্ত্র দুটির পরীক্ষা চালানো হয়। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রতিবেদনে বলা হয়, উন্নত ক্ষেপণাস্ত্র দুটির রয়েছে শক্তিশালী যুদ্ধক্ষমতা। তবে কোথায় এই পরীক্ষা চালানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্র দুটির কী বৈশিষ্ট্য, তা বিস্তারিত জানানো হয়নি। শুধু বলা হয়েছে, এগুলোর কার্যপ্রণালি ও সাড়াদানের পদ্ধতি অনন্য। বিশেষ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এসব প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র।

    কেসিএনএ আরও বলেছে, ক্ষেপণাস্ত্র দুটি আকাশসীমায় লক্ষ্যবস্তু ধ্বংসে অত্যন্ত কার্যকর। এছাড়া কেসিএনএর প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, আকাশে ছুটে গিয়ে একটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ক্ষেপণাস্ত্র। অন্য এক ছবিতে দেখা যায়, একজন সামরিক কর্মকর্তা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে কিম জং-উনকে বিস্তারিত জানাচ্ছেন।

    বিশ্লেষকেরা বলছেন, উত্তর কোরিয়া ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে।

    কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিন বলেন, ‘রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে উত্তর কোরিয়া যে শিক্ষা পেয়েছে, তার ভিত্তিতেই তারা সক্ষমতা বাড়াচ্ছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন