বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • পটুয়াখালীতে ডাকাতির সময় গণপিটুনিতে নিহত ১

    পটুয়াখালীতে ডাকাতির সময় গণপিটুনিতে নিহত ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নে ডাকাতির সময় স্থানীয় জনগণের হাতে গণপিটুনিতে নিহত হয়েছে একজন ডাকাত এবং আহত হয়েছে আরেকজন। 

    শনিবার দিবাগত রাতে উপজেলার আদাবাড়িয়ার কাশিপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।  

    স্থানীয় সূত্র জানা যায়, আজাহার জোমাদ্দারের ঘরে সংঘবদ্ধ ডাকাতরা ডাকাতি করে সোনা গহনা নিয়ে যাওয়ার সময়ে ডাক চিৎকার দিলে স্থানীয় জনগণের হাতে গণপিটুনিতে মজিবর (৪০) নামের এক ডাকাতের মৃত্যু হয়েছে এবং রাজিব (৩০) নামের একজনকে আহত আবস্থায় পুলিশ হেফাজতে বাউফল হাসপাতালে চিকিৎসারত আছেন। 

    চিকিৎসারত ডাকাত রাজিব সাংবাদিকদের বলেন, তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এবং নিহত মজিবরের বাড়ি বাউফলে ও তাদের সাথে কালাইয়া ইউনিয়নের বাচ্চু নামের একজন সেখান থেকে পালিয়ে যায়। 

    এ বিষয়ে  বাউফল থানার ওসি তদন্ত মোঃ আতিকুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ডাকাতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করেন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন