বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • ইলন মাস্কের চোখে ১৬ বছরের বিস্ময় বালক কাইরান কাজী

    ইলন মাস্কের চোখে ১৬ বছরের বিস্ময় বালক কাইরান কাজী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর প্রতিভা কাইরান কাজী, যিনি মাত্র ১৪ বছর বয়সে স্পেসএক্সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন, সম্প্রতি সেই চাকরি থেকে প্রস্থান করেছেন। এই খবরের পর স্পেসএক্সের মালিক ইলন মাস্ক স্বীকার করেছেন যে, এ পর্যন্ত তিনি কাইরানের নাম প্রথমবারই শুনেছেন।

    ২০২৩ সালে যোগদানের সময় কাইরান স্পেসএক্সকে ‘অনন্য প্রতিষ্ঠান’ হিসেবে উল্লেখ করেছিলেন এবং প্রশংসা করেছিলেন যে, কোম্পানি তার কম বয়সকে কোনো প্রতিবন্ধকতা হিসেবে না দেখে দক্ষতা ও পরিপক্বতার ভিত্তিতে তাকে মূল্যায়ন করেছে। দুই বছর কাজের অভিজ্ঞতার পর, কাইরান এখন যুক্ত হচ্ছেন নিউইয়র্কভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান সিটাডেল সিকিউরিটিজে, যেখানে তিনি কোয়ান্ট ডেভেলপার হিসেবে কাজ করবেন।

    ২০২৩ সালে মাত্র ১৪ বছর বয়সে স্পেসএক্সে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যোগ দেন কাইরান। সে সময় তিনি কোম্পানিটিকে ‘অনন্য’ আখ্যা দিয়ে বলেছিলেন, স্পেসএক্স তার বয়সকে সীমাবদ্ধতা হিসেবে না দেখে পরিপক্বতা ও সক্ষমতার ভিত্তিতে মূল্যায়ন করেছে। দুই বছর কাজের পর এবার তিনি যোগ দিচ্ছেন নিউইয়র্কভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান সিটাডেল সিকিউরিটিজে একজন ডেভেলপার হিসেবে।

    বিজনেস ইনসাইডারকে দেয়া সাক্ষাৎকারে কাইরান বলেন, ‘স্পেসএক্সে দুই বছর কাটিয়ে আমি নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত মনে করেছি। কোয়ান্টিটেটিভ ফাইন্যান্স এমন এক বিরল ক্ষেত্র যেখানে এআই গবেষণার মতো জটিলতা রয়েছে, তবে আরও দ্রুত ফল পাওয়া যায়।’

    বর্তমানে কাইরানের বয়স ১৬। তিনি সান্তা ক্লারা ইউনিভার্সিটির ১৭০ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ স্নাতক। মাত্র ১৪ বছর বয়সে তিনি কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরও আগে, মাত্র ১১ বছর বয়সে লাস পোসিটাস কলেজ থেকে গণিতে অ্যাসোসিয়েট অব সায়েন্স ডিগ্রি অর্জন করেছিলেন। সহপাঠীদের তুলনায় অনেক আগে কলেজে ভর্তি হওয়া এবং পড়াশোনার গতি তাকে আলাদা মাত্রা এনে দিয়েছে।

    স্পেসএক্সে কাইরানের ভূমিকা তাকে বিশ্বের অন্যতম কমবয়সী প্রকৌশলীর স্বীকৃতি দিয়েছে। এতে প্রমাণিত হয়েছে, বয়স কম হলেও উদ্ভাবনী কাজের সর্বোচ্চ স্তরে পৌঁছানো সম্ভব। তার এই যাত্রা কিশোর বয়সে প্রযুক্তি খাতে এক বিরল দৃষ্টান্ত।

    কাইরান ২০২৩ সালে পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের সমালোচনা করে আলোচনায় আসেন। বয়সজনিত কারণে লিংকডইন তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানটি বার্তায় জানায়, ‘আপনার উৎসাহ ও দৃঢ়তা প্রশংসনীয়, তবে আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারের বয়সসীমা পূরণ করেননি। ১৬ বছর পূর্ণ হলে আবার যোগ দিতে পারবেন।’

    এ ঘটনার পর ইনস্টাগ্রামে ওই বার্তার স্ক্রিনশট শেয়ার করে কাইরান লিংকডইনকে ‘সেকেলে’ আখ্যা দেন। তার ভাষায়, দক্ষতা যাচাইয়ের প্রকৃত পরীক্ষা হয় না, বরং মুখস্থবিদ্যা উগরে দেওয়ার ক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন