বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা
  • গুগলের তথ্যভান্ডার ফাঁস, বিপদে ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী

    গুগলের তথ্যভান্ডার ফাঁস, বিপদে ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকিংয়ের শিকার হয়েছে গুগল। ফাঁস হয়েছে গুগলের গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার, যার ফলে ঝুঁকিতে পড়েছেন প্রায় ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী।

    সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই তথ্য ফাঁস জিমেইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। 

    সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল। 

    প্রতিবেদন অনুযায়ী, গত জুনে গুগলের এক কর্মীকে বিভ্রান্ত করে সেলসফোর্স ক্লাউড প্ল্যাটফর্মে প্রবেশ করে হ্যাকার গ্রুপ শাইনি হান্টারস। এরপর গোপনে গুগলের তথ্যভান্ডার থেকে বিপুল পরিমাণ ব্যবসায়িক নথি, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও গ্রাহকের তথ্য চুরি করে তারা। চুরি করা তথ্য কাজে লাগিয়ে জিমেইল ব্যবহারকারীদের কাছে গুগল কর্মী পরিচয়ে ভুয়া ই-মেইল পাঠানোর পাশাপাশি ফোনকল করে লগইন তথ্য বা নিরাপত্তা কোড সংগ্রহ করছে হ্যাকাররা।

    সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক জিমেইল ব্যবহারকারী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ৬৫০ এরিয়া কোড ব্যবহার করে প্রতারকরা ফোনকল করছে এবং পাসওয়ার্ড রিসেট করতে চাপ দিচ্ছে। ফলে অনেক ব্যবহারকারী অ্যাকাউন্ট হারাচ্ছেন বা ব্যক্তিগত তথ্য চুরির শিকার হচ্ছেন। 

    এ বিষয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জেমস নাইট জানিয়েছেন, গুগলের তথ্যভান্ডার থেকে তথ্য চুরি হওয়ার পর ফিশিং আক্রমণ দ্রুত বেড়েছে। হ্যাকাররা গুগলের কর্মী পরিচয়ে ফোনকল করছে বা বার্তা পাঠাচ্ছে। এ ধরনের যোগাযোগে ব্যবহারকারীদের কোনোভাবেই আস্থা রাখা উচিত নয়। জিমেইল ব্যবহারকারীদের অবিলম্বে লগইন সেটিংস পরীক্ষা করে শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

    সেলসফোর্স মূলত গ্রাহকের তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হলেও বর্তমানে এটি আরও বিস্তৃত কাজে ব্যবহার করা হয়। গুগলও জিমেইল ব্যবহারকারীদের প্রোফাইল তৈরির জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করে। ফলে হ্যাকড হওয়ার সময় তথ্যভান্ডারটিতে প্রায় ২৫০ কোটি রেকর্ড জমা ছিল। 

    গুগলের তথ্যভান্ডারের নিরাপত্তা ত্রুটি থাকার বিষয়ে জেমস নাইট বলেন, গুগল তার নিরাপত্তায় বিপুল অর্থ ব্যয় করে, এমনকি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পর্যন্ত কিনেছে প্রতিষ্ঠানটি। তারপরও এত বড় ত্রুটি থেকে গেল, যা হ্যাকাররা কাজে লাগিয়েছে। এসব ই-মেইল ঠিকানা এখন তাদের জন্য সোনার খনি।

    গুগল অবশ্য জানিয়েছে, তথ্যভান্ডারে থাকা বিভিন্ন তথ্য চুরি হলেও ব্যবহারকারীদের পাসওয়ার্ড নিরাপদ রয়েছে। তবে, কতজন ব্যবহারকারী এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা প্রকাশ করেনি গুগল। গুগলের মুখপাত্র মার্ক কারায়ানও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন