শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দ্রুততম মানবী সুমাইয়া, শিরিনের চ্যালেঞ্জে উত্তেজনা তুঙ্গে

    দ্রুততম মানবী সুমাইয়া, শিরিনের চ্যালেঞ্জে উত্তেজনা তুঙ্গে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে অন্য প্রতিযোগীদের তুলনায় বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেন নৌবাহিনীর ইমরানুর রহমান। তবে মেয়েদের ১০০ মিটারের দৌড় সম্পূর্ণ ভিন্ন চিত্র রচনা করে। ফিনিশ লাইন স্পর্শের পরই বিভ্রান্তি তৈরি হয়—দৌড়ের চূড়ান্ত ফলাফল জানতে ঘণ্টাখানেক অপেক্ষা করতে হয়। সুমাইয়া দেওয়ান দাবি করেন, তিনিই প্রথম ফিনিশ করেছেন। এই সময় ট্র‍্যাকে পড়ে যান নৌবাহিনীর এক অ্যাথলেট। আলোচনার মধ্যেই সুমাইয়ার মাথায় উঠে আসছিল দ্রুততম মানবীর মুকুট। অন্যদিকে শিরিন আক্তারের মুখে দেখা যায় হতাশার ছাপ। চূড়ান্ত ফলাফলের জন্য বিচারকদের কাছে চ্যালেঞ্জ জানাতে এগিয়ে আসেন শিরিন।

    এক ফটোসাংবাদিক যখন সুমাইয়ার ছবি তুলতে যাচ্ছিলেন, তখন শিরিন বলে ওঠেন, ‘এখন পর্যন্ত তো ফল ঘোষণা হয়নি, ছবি তুলছেন কেন।’ আনুষ্ঠানিক ফল ঘোষণায় ঠিকই প্রথম হন সুমাইয়া আক্তার। ১২.১৯ সেকেন্ড টাইমিং নিয়ে দ্বিতীয়বারের মতো পেয়েছেন দ্রুততম মানবীর খেতাব। ১৬ বার জাতীয় পর্যায়ে ১০০ মিটার জেতা শিরিন জানালেন তিনি চ্যালেঞ্জ করবেন। ইলেকট্রনিক টাইমিংয়ে ১২.২১ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেন নৌবাহিনীর এই অ্যাথলেট। সেনাবাহিনীর শরিফা খাতুন ১২.৪১ সেকেন্ড নিয়ে হয়েছেন তৃতীয়।

    এর আগে ২০২১ সালে শিরিনকে হারিয়ে প্রথম হয়েছিলেন সুমাইয়া। আজ জাতীয় স্টেডিয়ামে ইভেন্ট শেষ হওয়ার পর উচ্ছ্বসিত এই অ্যাথলেট বলেন, ‘পড়ে যাওয়ার পর আমি ধরে নিয়েছিলাম আমি প্রথম। যদি ফল অন্য রকম হতো, আমি চ্যালেঞ্জ করতাম।’

    চ্যালেঞ্জ আপাতত শিরিনকেই করতে হচ্ছে, ‘আমি এই ফল মানি না। আমি চ্যালেঞ্জ করব।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন