শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পানি সম্পদ সচিবের সাথে কিশোরগঞ্জ জেলা আমীরের আলোচনা

    পানি সম্পদ সচিবের সাথে কিশোরগঞ্জ জেলা আমীরের আলোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী আজ সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাব্বির হোসেনের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন।

    সাক্ষাতে তিনি তাঁর নির্বাচনী এলাকা নিকলী ও বাজিতপুরের নদীভাঙন রোধে জরুরি উদ্যোগ নেওয়ার দাবি জানান। 

    বিশেষভাবে বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের ঘোরাউত্রা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ঐতিহ্যবাহী কাইমেরবালি গ্রামকে রক্ষায় অবিলম্বে বেরিবাঁধ নির্মাণের অনুরোধ জানান।

    অধ্যাপক রমজান আলী বলেন, “কাইমেরবালি গ্রামের অর্ধেক অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একটি মসজিদ ও একটি মন্দির সম্পূর্ণ নদীতে তলিয়ে গেছে।”

    গত ২০ আগস্ট তিনি মাইজচর ও বলিয়ারদী ইউনিয়নের ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং মাইজচর ইউনিয়নের কয়েকটি গ্রাম, বলিয়ারদীর বোয়ালী, শিবপুর ও কাইমেরবালি গ্রামে গণসংযোগের সময় স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা জানতে পারেন। এ সময় তিনি সমস্যাগুলোর সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।

    জেলা আমীর আরও বলেন, বাজিতপুর ও নিকলীর অন্যান্য নদীভাঙন এলাকা রক্ষায় প্রটেকশন ওয়াল ও বেরিবাঁধ নির্মাণ জরুরি। পাশাপাশি কিশোরগঞ্জের ইটনা, মিটামইন ও অষ্টগ্রামসহ ভাটি অঞ্চলের নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    পানি সম্পদ সচিব মোঃ মোকাব্বির হোসেন জেলা আমীরের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সম্ভাব্য উপায়ে সমাধানের আশ্বাস প্রদান করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন