বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • মার্কিন ডলারের বিপরীতে আফগান মুদ্রার মূল্য বেড়ে ২১%

    মার্কিন ডলারের বিপরীতে আফগান মুদ্রার মূল্য বেড়ে ২১%
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত চার বছরে আফগানিস্তানের মুদ্রার মান বিদেশি মুদ্রার তুলনায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে মার্কিন ডলারের বিপরীতে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। আফগান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরী জানিয়েছেন, দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে ব্যাংক তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর মধ্যে মূলত অন্তর্ভুক্ত রয়েছে মুদ্রার মান বৃদ্ধি, ব্যাংকিং খাত সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহায়তা বৃদ্ধি।

    হাসিবুল্লাহ বলেছেন, “গত বছর বিদেশী মুদ্রার বিপরীতে আফগানির মান ০ দশমিক ৭৯ শতাংশ ইতিবাচক ছিল। বিশেষ করে ডলারের বিপরীতে। যা নির্দেশ করে আমাদের মুদ্রা স্থিতিশীল আছে। আমার প্রচেষ্টা হলো মুদ্রার মান এমনভাবে ধরা রাখা যেন ভবিষ্যতে এটি খুব বেশি ওঠানামা না করে।”

    তিনি জানিয়েছেন, বিশ্বের ২০০টি ব্যাংকের সঙ্গে এ মুহূর্তে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক লেনদেন করছে। তারা এ সংখ্যা আরও অনেক বাড়াতে চান। যেন ব্যবসায়ীরা আন্তর্জাতিক মণ্ডলে তাদের ব্যবসার পরিধি বাড়াতে পারেন।

    কয়েকজন অর্থনীতি বিশেষজ্ঞ জানিয়েছেন, গত চার বছর ধরে আফগানিস্তানের ব্যাংকিং খাতে কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। যদি বিশ্বের অন্যান্য ব্যাংকের সঙ্গে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্ক বৃদ্ধি করতে পারে তাহলে এসব সমস্যা দূর হতে পারে।

    এছাড়া দেশটির বেসরকারি ব্যাংকগুলোতে গ্রাহকরা সবসময় সেবা পান না বলে অভিযোগ করেছেন অনেকে।

    ওমিড হাইদার নামে এক ব্যবসায়ী বলেছেন, “আফগান ব্যাংকিং খাতে আমরা ব্যবসায়ীরা বর্তমানে যে সমস্যা মোকাবিলা করছি সেটি হলো বেসরকারি ব্যাংকগুলো আমাদের সরকারি ব্যাংককে সহায়তা করছে না। যে সময়ই আমরা বেসরকারি ব্যাংকে অর্থ ডিপোজিট করি, তারা কয়েক মাস এটি ছাড় দেয় না। আমি সরকারের প্রতি অনুরোধ করব তারা বেসরকারি ব্যাংকের সঙ্গে চুক্তি করে এমন একটি ম্যাকানজিম তৈরি করুক যেন আমরা সহজে অর্থ উত্তোলন করতে পারি।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন