শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ওয়েস্ট এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের কল্যাণে জননেতা মীর নেওয়াজের অনন্য উদ্যোগ

    ওয়েস্ট এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের জন্য মীর নেওয়াজের মানবিক পদক্ষেপ

    ওয়েস্ট এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের জন্য মীর নেওয়াজের মানবিক পদক্ষেপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওয়েস্ট এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-যুববিষয়ক সম্পাদক জননেতা মীর নেওয়াজ সাহেব শিক্ষার্থীদের কল্যাণে একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।

     

    সভাপতির দায়িত্ব গ্রহণের পর তিনি লক্ষ্য করেন যে, কোমলমতি শিক্ষার্থীদের প্রচণ্ড গরমে প্রতিদিন ফ্লাস্ক ভর্তি পানি বহন করতে হচ্ছে। ভারী পানির ফ্লাস্ক বয়ে আনার কারণে শুধু কষ্টই নয়, বরং অনেক সময় শিক্ষার্থীরা যথেষ্ট পরিমাণ পানি পান করতে পারে না। অথচ সুস্থ ও স্বাভাবিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে প্রতিদিন একজন শিক্ষার্থীর ন্যূনতম ৬ থেকে ৭ গ্লাস পানি প্রয়োজন।

     

    শিক্ষার্থীরা তাদের দিনের প্রায় ৪০% সময় বিদ্যালয়ে অবস্থান করে। তাই বিদ্যালয়ে পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের এই ভোগান্তি উপলব্ধি করে মীর নেওয়াজ সাহেব বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের কার্যকর উদ্যোগ নেন। এর ফলে এখন আর শিক্ষার্থীদের ভারী ফ্লাস্ক বয়ে আনতে হচ্ছে না, বরং বিদ্যালয়েই তারা সহজে পানি পাচ্ছে।

     

    স্থানীয় অভিভাবক ও শিক্ষক সমাজ মীর নেওয়াজ সাহেবের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন—
    “রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয়, প্রকৃত রাজনীতি হলো মানুষের পাশে দাঁড়ানো। মীর নেওয়াজ সাহেব তার কাজের মাধ্যমে সেটাই প্রমাণ করেছেন।”

     

    সত্যিকার অর্থে মানুষের সেবায় নিয়োজিত এই উদ্যোগ শিক্ষার্থীদের জীবনকে যেমন সহজ করবে, তেমনি অনুপ্রেরণা যোগাবে অন্য নেতৃবৃন্দকেও।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন