শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইজিবাইক-পিকআপের সংঘর্ষ: নিহত ৩

    ইজিবাইক-পিকআপের সংঘর্ষ: নিহত ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুলনার ডুমুরিয়ায় ইজিবাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। 

    সোমবার (২৫ আগস্ট) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    এ তথ্য নিশ্চিত করেছেন ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান।

    তিনি বলেন, এ ঘটনায় দুটি গাড়ি জব্দ করা হয়েছে। ইজিবাইক চালক ডুমুরিয়া উপজেলা খরসন্ডা এলাকার মোজাহিদুল মোড়ল ও ইজিবাইক যাত্রী উপজেলার উত্তর কালিকাপুর এলাকার রীনা খাতুন। এছাড়া আরও একজনের পরিচয় মেলেনি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সাত যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইকটি খুলনা নগরীর গল্লামারীর দিকে আসছিল। যাত্রীবাহী ইজিবাইকটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ইজিবাইক চালক মোজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। তবে নিহত অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যেন যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি উদ্ধার করে। ঘটনার পরপরই পিকআপ চালক ও হেলপার পালিয়ে যায়।

    ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা আবু রায়হান বলেন, এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনা সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকালে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন