বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • গুরুতর ঝুঁকিতে জিম্মিরা, প্রস্তাব মেনে নিতে বললেন সেনাপ্রধান

    গুরুতর ঝুঁকিতে জিম্মিরা, প্রস্তাব মেনে নিতে বললেন সেনাপ্রধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি বন্দিবিনিময় চুক্তি মানতে হবে।

    রোববার (২৪ আগস্ট) ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৩–তে দেয়া বক্তব্যে সেনাপ্রধান এ আহ্বান জানান বলে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়।

    এতে বলা হয়, ইসরাইলি সেনাপ্রধান নেতানিয়াহুকে বন্দি বিনিময়ের বর্তমান প্রস্তাব মেনে নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, গাজা সিটি দখল জিম্মিদের জীবন ‘গুরুতর ঝুঁকি’ তৈরি করেছে।

    ইসরাইলি জিম্মি পরিবারগুলোর পক্ষ থেকে তাদের মুক্তি নিশ্চিত করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর ক্রমবর্ধমান চাপের মধ্যেই সেনাপ্রধান এই আহ্বান জানালেন।
     
    গত বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী গাজা শহর দখল এবং এর বাসিন্দাদের স্থানান্তরের পরিকল্পনা অব্যাহত রেখে সব জিম্মিদের মুক্তির জন্য আলোচনার নির্দেশ দিয়েছেন।
     
    নেতানিয়াহুর মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, তিনি নতুন শর্তে একটি চুক্তি চাইছেন। এদিকে, ইসরাইলি প্রস্তাবের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি প্রস্তাবে হামাস সম্মতি দেয়ার পর মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতার একই প্রস্তাবে নেতানিয়াহুর প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন।
     
    চ্যানেল ১৩-তে ইয়াল জামির বলেন,
    আলোচনার টেবিলে একটি প্রস্তাব রয়েছে, এটি এখনই গ্রহণ করা উচিত। সেনাবাহিনী এর বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে, সিদ্ধান্ত এখন নেতানিয়াহুর হাতে।
     
    গাজা শহর দখলের পরিকল্পনা নিয়ে সেনাপ্রধান আবারও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সেনাবাহিনী গাজা দখল করতে সক্ষম, কিন্তু এই অভিযান জিম্মিদের জীবন মারাত্মক হুমকি তৈরি করতে পারে।
     
    এদিকে জিম্মিদের পরিবার জামিরের মন্তব্যকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ৫০ জন জিম্মি ফিরিয়ে আনার এবং যুদ্ধের অবসানে একটি পূর্ণাঙ্গ চুক্তির জন্য সেনাপ্রধানের মন্তব্য ইসরাইলের বেশিরভাগ জনগণের দাবির প্রতিফলন ঘটেছে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন