বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • তামিল নাড়ুর কৃষিমন্ত্রী কটাক্ষ করলেন বিজয় থালাপতিকে

    তামিল নাড়ুর কৃষিমন্ত্রী কটাক্ষ করলেন বিজয় থালাপতিকে
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনকে ‘চাচা’ হিসেবে সম্বোধন করায় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতিকে কটাক্ষ করেছেন প্রদেশটির কৃষিমন্ত্রী এম আর কে পন্নিরসেলভাম। তিনি বলেন, বিজয়ের বক্তব্যে রাজনৈতিক শিষ্টাচারের অভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। খবরটি প্রকাশ করেছে এনডিটিভি।

    এই মন্ত্রী বলেন, সিনেমা আর রাজনীতি এক নয়। ভক্তদের আগত সমাবেশে তিনি এমনভাবে বক্তৃতা দিয়েছেন মনে হয়েছিল তিনি ছবির সংলাপ বলছেন। 

    তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা বিজয়ের উদ্দেশ্যে পন্নিরসেলভাম বলেন, তার পরিপক্কতার অভাব রয়েছে। সে ডিএমকে দলের নেতাকে টার্গেট করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে। কিন্তু মনে রাখতে হবে সিনেমা আর রাজনীতি এক নয়। 

    সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ডিএমকে বহু কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে, যার মধ্যে নারীদের মাসিক ১ হাজার রুপির অনুদানও রয়েছে।

    তিনি আরও বলেন, ‘আমরা অতীতে বহু আন্দোলনে অংশ নিয়েছি এবং কঠিন সময় পার করেছি। আমাদের নেতা (স্ট্যালিন) জনগণের জীবনমান উন্নত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছেন।’

    প্রসঙ্গত, সিনেমায় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়। গত বছরের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। তার দলের নাম তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)।

    দল ঘোষণার আট মাস পর এ বছরের আগস্টে প্রথমবারের মতো জনসভায় আসেন বিজয়। সেই জনসভায় বলেছিলেন, ‘রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র।’ 

    গত বৃহস্পতিবার মাদুরাই জেলায় দলটির মহাসমাবেশে যোগ দেন বিজয়। সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সমাবেশে তিনি জানান, মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন