শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আনোয়ারায় প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার জন্য উদ্যোগ নেওয়া হবে

    আনোয়ারায় প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার জন্য উদ্যোগ নেওয়া হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেছেন, আনোয়ারা উপজেলা সম্ভাবনাময় একটি উপজেলা। এ উপজেলার যে সব খেলার মাঠ রয়েছে তা সংস্কার করে ব্যবহারের উপযোগী করা হবে। পাশাপাশি প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার জন্য উদ্যোগ নেওয়া হবে। আমরা ক্রীড়া সংস্থার নতুন কমিটির মাধ্যমে আনোয়ারার ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে চাই। এতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় ক্লাবগুলোও ভূমিকা রাখতে পারে।

    ‎সোমবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্রীড়া একাডেমি, সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণকালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

    ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ইমরান এমি,মহসিন পারভেজ, শাহেদুল আলম,আমিন ফারুক,আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির পরিচালক সুমন শাহ,গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহসান উদ্দিন, বরুমচড়া বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম,সাংবাদিক জাহিদ হাসান হৃদয়। 

    এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুলের প্রতিনিধি, ক্রীড়া একাডেমির প্রতিনিধিরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন