বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • ব্লুমবার্গ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি ১১ প্রতিষ্ঠান যুক্ত হলো

    ব্লুমবার্গ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি ১১ প্রতিষ্ঠান যুক্ত হলো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্লুমবার্গের প্রকাশিত টেকসই তালিকায় এবার স্থান পেয়েছে বাংলাদেশের ১১টি প্রতিষ্ঠান। পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) মানদণ্ডের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। গত বছর যেখানে ১০টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল, এবার নতুন করে আরও একটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।

    এবার সবচেয়ে বেশি নম্বর পেয়ে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক। এরপরেই রয়েছে আইডিএলসি ফিন্যান্স ও সিটি ব্যাংক। তালিকায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে সিটি ব্যাংক। আর আগের তালিকায় নাম থাকলেও এবার বাদ পড়েছে ম্যারিকো বাংলাদেশ।

    রিপোর্ট অনুযায়ী, গড়ে ৩ দশমিক ৮০ স্কোর পেয়ে শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। গত বছর দ্বিতীয় অবস্থানে ছিল প্রতিষ্ঠানটি। গত বছর প্রথম অবস্থানে থাকা আইডিএলসি ফিন্যান্স এবার ৩ দশমিক ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে। এই তালিকায় প্রথমবারের মতো স্থান পাওয়া সিটি ব্যাংক ২ দশমিক ৬৪ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে। গত বছর তৃতীয় ছিল গ্রামীণ ফোন। এবারে ১ দশমিক ৮০ পয়েন্ট পেয়ে তাদের অবস্থান পঞ্চম।

    লাফার্জ হোলসিম বাংলাদেশ ১ দশমিক ৯১ স্কোর নিয়ে এবার চতুর্থ অবস্থানে রয়েছে। গত বছর অবস্থান ছিল ষষ্ঠ। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ গত বছরের চতুর্থ থেকে এবার ১ দশমিক ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে। বিএসআরএম স্টিল ১ দশমিক ৪১ পয়েন্ট পেয়ে সপ্তম। গত বছর তাদের অবস্থান ছিল দশম।

    মোবিল যমুনা বাংলাদেশ ১ দশমিক ৩২ পয়েন্ট পেয়ে গত বছরের মতোই অষ্টম অবস্থানে রয়েছে। স্কয়ার ফার্মা ১ দশমিক শূন্য ৫ পয়েন্ট নিয়ে রয়েছে আগের মতোই নবম অবস্থানে। ওয়ালটন বিডি শূন্য ৯৭ পয়েন্ট পেয়ে ১০ অবস্থানে নেমেছে। আগের বছর ছিল সপ্তম। একই স্কোর পেয়ে মার্কেন্টাইল ব্যাংক প্রথমবারের মতো এ তালিকায় ১১তম অবস্থানে নাম লিখিয়েছে। ম্যারিকো বাংলাদেশ এ বছর তাদের জায়গা ধরে রাখতে পারেনি।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন