শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আইএবি কিশোরগঞ্জ পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

    আইএবি কিশোরগঞ্জ পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কিশোরগঞ্জ পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

    গতকাল সোমবার (২৫ আগস্ট ২০২৫) সন্ধ্যায় সংগঠনটির জেলা কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা কে. এম. নাজিমুদ্দীন এবং সঞ্চালনায় ছিলেন শাখা সেক্রেটারি মুফতী জোবায়ের আহমাদ।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের হাতপাখার প্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানী আল-আজহারী। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহ-সভাপতি জনাব রুকন উদ্দিন।

    অনুষ্ঠানে শাখা সভাপতি নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান।

    পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলরা হলেন—
    সভাপতি : মাওলানা কে. এম. নাজিমুদ্দীন
    সহ-সভাপতি : জনাব হাবিবুর রহমান, জনাব দেলোয়ার হোসেন
    সেক্রেটারি : মুফতী জোবায়ের আহমাদ
    জয়েন্ট সেক্রেটারি : সৈয়দ জাফর ইমাম সুজন
    সাংগঠনিক সম্পাদক : মুফতী আহমাদুল্লাহ বিন ফরিদ
    প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক : শ. ম. সানজিদুল হক
    দপ্তর সম্পাদক : মুহা. ফেরদৌস আহমাদ
    অর্থ ও প্রকাশনা সম্পাদক : জোবায়ের আহমাদ
    প্রশিক্ষণ সম্পাদক : মাওলানা সিবগাতুল্লাহ
    ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক : মাওলানা শামিম হুসাইন
    শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক : মুহা. রহমাত আলম খান আশিক
    কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক : খাইরুল ইসলাম মুন্না
    মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক : মীর শরীফুল ইসলাম সজিব
    ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক : মুহা. আখতারুজ্জামান শুভ
    সংখ্যালঘু বিষয়ক সম্পাদক : মুহা. কামরুল ইসলাম
    শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক : মুহা. রাকিব হাসান
    স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক : ডা. মাওলানা নাজমুল ইসলাম
    কার্যনির্বাহী সদস্য : মুহা. তারা মিয়া, মুহা. রনি খান, মাওলানা আব্দুল্লাহ

    এছাড়াও মহিলা ইউনিটে আরও ১০ জন সদস্য দায়িত্ব পেয়েছেন। তাদের অভিনন্দন জানিয়ে উপহারসামগ্রী প্রদান করা হয়।

    অনুষ্ঠানটি শাখা সভাপতির দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন