বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • বিবিসি উর্দুর রিপোর্ট

    ৭১ নিয়ে ভুট্টো ও মোশাররফ কি ক্ষমা চেয়েছিলেন?

    ৭১ নিয়ে ভুট্টো ও মোশাররফ কি ক্ষমা চেয়েছিলেন?
    ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন, একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এবং অমীমাংসিত তিনটি সমস্যার মধ্যে দু’টির সমাধান ইতোমধ্যেই হয়েছে।

    গত রোববার (২৪ আগস্ট) তিনি রাজধানীর হোটেল সোনারগাঁও-এ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন।

    পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার ব্যাপারে ইসহাক দারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অমীমাংসিত ইস্যু নিয়ে তিনি বলতে চান, ১৯৭৪ সালে প্রথমবারের মতো বিষয়টির নিষ্পত্তি হয়েছে। 

    আর ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ এখানে (বাংলাদেশে) এসে প্রকাশ্যে ও খোলামনে বিষয়টির সমাধান করেছেন। ফলে বিষয়টির দুবার সমাধান হয়েছে। একবার ১৯৭৪ সালে, আরেকবার ২০০০ সালের শুরুতে।

    একাত্তরের বিষয়টি দুবার মীমাংসা হয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন, বাংলাদেশে এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ হয়েছে। 

    ইসহাক দারের দাবি, ১৯৭৪ সালে প্রথমবারের মতো বিষয়টির নিষ্পত্তি হয়েছে। এরপর ২০০০ সালে জেনারেল পারভেজ মোশাররফ এখানে (বাংলাদেশে) এসে প্রকাশ্যে ও খোলামনে বিষয়টির সমাধান করেছেন।

    স্বাধীনতার ৫০ বছর: ভুট্টো যেভাবে পাকিস্তানে ক্ষমতার ভাগ চেয়েছিলেন - BBC  News বাংলা

    পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সফরের কথা উল্লেখ করে ইসহাক দার বলেন, ‘তিনি (পারভেজ মোশাররফ) প্রকৃতপক্ষে নমনীয়ভাবে বিষয়টি তুলে ধরেছেন। আমি মনে করি, পরিবারের মধ্যে বা ভাইদের মধ্যে ঘটলে এসব করা হয়। এমনকি ইসলাম আমাদের বলেছে, “তোমাদের দিল পরিষ্কার করো।”’

    জুলফিকার আলী ভুট্টো ও পারভেজ মোশাররফ কি আসলেই ক্ষমা চেয়েছিলেন?

    ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে লাহোরে ওআইসির শীর্ষ সম্মেলনে বিশ্বের সব ইসলামী দেশের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তখনও পাকিস্তান স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে মেনে নেয়নি। 

    পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান, এর আগেই বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের দাবি সত্ত্বেও, তারা ১৯৭১ সালের ঘটনার জন্য তখন ক্ষমা চায়নি।

    বাংলাদেশ পরবর্তীতে ১৯৭১ সালের যুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ১৯৫ জন পাকিস্তানির বিচারের হুমকি দেয়। এই সিদ্ধান্ত প্রত্যাহারের বিনিময়ে, বাংলাদেশ গণহত্যা এবং অবৈধ কর্মকাণ্ডের জন্য পাকিস্তানি সেনাবাহিনীর কাছ থেকে ক্ষমা চাওয়ার দাবি পুনর্ব্যক্ত করে।

    অবশেষে, ১৯৭৪ সালের এপ্রিলে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

    চুক্তিতে পাকিস্তান লিখেছিল যে- ‘যদি পূর্ব পাকিস্তানে যুদ্ধাপরাধ সংঘটিত হয়ে থাকে, তাহলে পাকিস্তান সরকার এর নিন্দা এবং অনুশোচনা করে।’

    চুক্তিতে লেখা ছিল, ‘প্রধানমন্ত্রী ভুট্টো বাংলাদেশের জনগণের কাছে ভুল ক্ষমা করার, অতীত ভুলে যাওয়ার এবং এগিয়ে যাওয়ার আহ্বান করছেন।’

    এরপর ২০০২ সালে, পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরে এসে দুঃখ প্রকাশ করেন।

    তবে, অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পত্তির বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনো পাকিস্তানি সরকারই বিষয়টির সমাধান করেনি।

    এমনকি ১৯৭৪ সালে, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, ভুট্টোর সঙ্গে বারবার বিষয়গুলো নিয়ে বৈঠক করেও কোন ঐকমত্যে পৌঁছাতে পারেননি।

    বাংলাদেশ কেন এসব ‘ক্ষমা চাওয়া’কে অপূর্ণাঙ্গ মনে করে?

    জুলফিকার আলী ভুট্টো ও পারভেজ মোশাররফের ‘ক্ষমা’ চাওয়া সত্ত্বেও কেন বাংলাদেশ বারবার পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়ার দাবি করছে?

    এই প্রশ্নের উত্তর জানতে, বিবিসি এর আগে পাকিস্তান ও বাংলাদেশের কয়েকজন বিশ্লেষকের সঙ্গে কথা বলেছিল।

    বাংলাদেশের ইতিহাসবিদ আফসান চৌধুরী বিবিসিকে বলেন, বাংলাদেশে এটা মনে করা হয় যে চুক্তিটি (ত্রিপক্ষীয়) আসলে পাকিস্তান এবং ভারতের মধ্যে ছিল। কারণ তারা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চেয়েছিল এবং বাংলাদেশকে চুক্তিতে (অনেকটা অনিচ্ছায়) যোগ দিতে হয়েছিল।

    তিনি বলেন, সে সময় নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এটিকে একটি ‘আপস’ এবং ‘সম্মান বাঁচানোর উপায়’ হিসাবে উল্লেখ করা হয়েছিল।এটি বাংলাদেশের জনগণের জন্য সন্তোষজনক নয়।পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও এটি এখনও একটি বড় সমস্যা। সে সময় যে ক্ষমার কথা বলা হয় আমার মনে হয় না সেটি এখন কোনো কাজে আসবে। তখনও কিন্তু এ নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল যে- এটি আদৌ কোনো ভুল স্বীকার।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন