শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি
  • যুক্তরাষ্ট্রে চিকুনগুনিয়া টিকা ‘ইক্সচিক’ লাইসেন্স স্থগিত

    যুক্তরাষ্ট্রে চিকুনগুনিয়া টিকা ‘ইক্সচিক’ লাইসেন্স স্থগিত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ চিকুনগুনিয়া প্রতিরোধী টিকা ‘ইক্সচিক’ এর লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে। ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান ভ্যালনেভা জানিয়েছে, গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদিত মশাবাহিত এ ভাইরাস প্রতিরোধে দুটি টিকার একটি ইক্সচিক। ২০২৩ সালে টিকাটি অনুমোদন পেলেও সাম্প্রতিক সময়ে বিশেষ করে বয়স্ক রোগীদের মধ্যে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া ধরা পড়ায় তা নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়।

    কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, এফডিএর নির্দেশনা অনুযায়ী গত শুক্রবার থেকে লাইসেন্স স্থগিত কার্যকর হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া চারটি গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনার পর এ সিদ্ধান্ত আসে, যাদের মধ্যে তিনজনের বয়স ছিল ৭০ থেকে ৮২ বছরের মধ্যে।

    ভ্যালনেভার প্রধান নির্বাহী থমাস লিঙ্গেলবাচ বলেন, “আমরা পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছি। বিশ্বব্যাপী চিকুনগুনিয়ার হুমকি বাড়ছে, তাই স্বাস্থ্যসুরক্ষার অংশ হিসেবে ভ্যাকসিনের প্রাপ্যতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

    অর্থনৈতিক দিক থেকেও বড় ধাক্কা খেয়েছে ভ্যালনেভা। সোমবার সকালে প্যারিসের শেয়ারবাজারে প্রতিষ্ঠানের শেয়ারের দর ২৬ শতাংশের বেশি হ্রাস পায়। চলতি বছরের প্রথম ছয় মাসে ভ্যাকসিনটির বিশ্বব্যাপী বিক্রি হয়েছিল প্রায় ৮.৮ মিলিয়ন মার্কিন ডলার।

    বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে মশাবাহিত এই ভাইরাস নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং ভবিষ্যতে তা মহামারির রূপ নিতে পারে। যদিও চিকুনগুনিয়ায় মৃত্যু বিরল, তবে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে।

    গত জুলাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছিল, চিকুনগুনিয়ার কারণে বিশ্বব্যাপী বড় ধরনের মহামারির ঝুঁকি তৈরি হয়েছে। তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল। ডব্লিউএইচওর মতে, বর্তমান পরিস্থিতি অনেকটা দুই দশক আগে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভয়াবহ প্রাদুর্ভাবের আগে পাওয়া সংকেতের মতো।

    এদিকে, ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত ইউরোপে ২৭টি চিকুনগুনিয়া প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত বৈশ্বিক জনস্বাস্থ্য ও টিকা ব্যবস্থাপনায় বড় আলোচনার জন্ম দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন