বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • প্রেমিকার বিয়ে অস্বীকৃতিতে প্রেমিকের ভয়ানক প্রতিক্রিয়া

    প্রেমিকার বিয়ে অস্বীকৃতিতে প্রেমিকের ভয়ানক প্রতিক্রিয়া
    প্রতীকী ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের বিহারের রোহটাস জেলায় এক যুবক বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় নিজের প্রেমিকাকে গুলি করে হত্যা করেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পরে যুবক নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন।

    নিহত তরুণীর নাম কাজল কুমারি। অভিযুক্ত প্রেমিকের নাম জ্যাকি নাট। স্থানীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, সামাজিক বাধা ও ভিন্ন জাতের কারণে কাজল বিয়ের প্রস্তাবে রাজি ছিলেন না। কিন্তু জ্যাকি বারবার তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন।

    কাজলের মা গায়ত্রী দেবী জানান, তার মেয়ে একটি মলে চাকরি করতেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি মেয়েকে কর্মস্থলে পৌঁছে দেন। কিছুক্ষণের মধ্যেই খবর পান, একটি হোটেল কক্ষে মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে।

    প্রাথমিক তদন্তে জানা যায়, জ্যাকি প্রথমে কাজলকে গুলি করে হত্যা করেন, পরে নিজেও আত্মহত্যা করেন। গুরুতর আহত অবস্থায় কাজলকে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে বারানসির একটি হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

    গায়ত্রী দেবী আরও বলেন, জ্যাকি তার মেয়েকে হুমকি দিয়ে বলেছিল, তুমি আমার না হলে আর কারও হতে পারবে না।

    অন্যদিকে, জ্যাকির বাবা পরশ নাত অভিযোগ করেছেন, হোটেল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন