বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • ফের ইসরায়েল লক্ষ্য করে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা

    ফের ইসরায়েল লক্ষ্য করে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইয়েমেন দখলদার ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে । বুধবার (২৭ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। খবর এএফপির।

    ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তাৎক্ষণিকভাবে কেউ ওই ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি বলে উল্লেখ করা হয়েছে।
     
    ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিয়মিত ইসরায়েলে আক্রমণ চালিয়ে আসছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলে এ হামলা চালাচ্ছে হুথিরা।

    তবে, হুথি-অধিষ্ঠিত বন্দর এবং বিদ্রোহী-অধিষ্ঠিত রাজধানী সানার বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েল ইয়েমেনে একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। হুথি-পরিচালিত সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, রোববার সানায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে।

    হুথিদের হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি সামরিক কম্পাউন্ড, দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জ্বালানি ডিপোতে আঘাত করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
     
    হুথি-অনুমোদিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, রোববার সানার একটি তেল স্থাপনা এবং একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন