বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • ফের কামচাটকা উপকূলে ভূমিকম্প

    ফের কামচাটকা উপকূলে ভূমিকম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবারও রাশিয়ার কামচাটকা উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রতিবেশী দেশ আজারবাইজানেও কম্পনের প্রভাব লক্ষ্য করা গেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য মতে, আজ বুধবার (২৭ আগস্ট) স্থানীয় সময় ভোর ৩টা ৪৯ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৯ মিনিট) রাশিয়ার কামচাটকা উপকূলে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

     এর আগে স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) সকালে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জের উপকূলে সমুদ্রের নিচে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তার ৪৮ ঘণ্টার মধ্যে ফের আরেকটি ভূমিকম্প আঘাত হানলো। তাই এটাকে আফটারশকও বলা হচ্ছে।
     
    ভূমিকম্পটি ৫৩.৪ কিমি (৩৩.১ মাইল) গভীরতায় অনুভূত হয় বলে জানায় সংস্থাটি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার কামচাটকায় অবস্থিত সেভেরো-কুরিল’স্ক থেকে ৯৮ কিমি (৬১ মাইল) পূর্ব এবং ভিলিউচিনস্ক থেকে ২৪২ কিমি (১৫০ মাইল) দক্ষিণ-পশ্চিমে।
     
    ভূমিকম্পের কারণে এই অঞ্চলেল অন্তত ৫ হাজার মানুষ হালকা কম্পন অনুভব করেছেন এবং প্রায় ১ হাজার জন মৃদু কম্পন বোধ করেছেন বলে ধারণা করা হচ্ছে। ইউএসজিএস একটি সবুজ সতর্কতা জারি করেছে যেখানে ভূমিকম্পজনিত প্রাণহানি এবং অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে জানানো হয়েছে।
     
    এই কামচাটকা অঞ্চলেই গত ২৯ জুলাই একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৮.৮ মাত্রার ওই ভূমিকম্পের কারণে ব্যাপক সুনামির সৃষ্টি হয়। যা বড় বড় ঢেউয়ের সৃষ্টি করে এবং সেই ঢেউ কয়েক হাজার কিলোমিটার দূরে জাপান উপকূলেও পৌঁছে যায়। ওই ভূমিকম্পের পর আরও অন্তত ১ হাজার ৩০০টি মাঝারি থেকে শক্তিশালী আফটারশক অনুভূত হয়, যার মধ্যে ১৪টিই ছিল ৬+ মাত্রার।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন