শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কলারোয়ায় নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

    কলারোয়ায় নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের তিন দিন পর ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার কাজির হাট তেলপাম্পের সামনে আরিফুলের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমরান কেরালকাতা ইউনিয়নের ছদর আলীর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার পর থেকে ইমরানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। 

    বুধবার সকালে ঘেরের পানিতে ভাসমান মরদেহটি স্থানীয়রা দেখতে পায়। প্রথমে অজ্ঞাত থাকলেও পরবর্তীতে তার আইডি কার্ড ও মানিব্যাগ দেখে পরিচয় নিশ্চিত করা হয়।

    কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, অন্তত দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ফুলে গেছে এবং আংশিক গলে গেছে।

    মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন