বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • পটুয়াখালীতে কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা

    পটুয়াখালীতে কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনা উপজেলা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রদলের ১৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

    এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হাসান আহমেদ জিদনী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রাকিব হোসেন।

    জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের স্বাক্ষরিত অনুমোদিত কমিটি ১৪ আগস্ট তারিখে ঘোষিত হলেও মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়। দীর্ঘদিন ধরে কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে ছাত্রদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। অবশেষে জেলা ছাত্রদলের স্বাক্ষরিত ঘোষণার মাধ্যমে ১৬ সদস্যের এ আংশিক কমিটি প্রকাশিত হলে নেতাকর্মীদের মধ্যে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।

    সদ্য কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি, আরও ৬ জন সহ-সভাপতি, ৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও একজন প্রচার সম্পাদক অন্তর্ভুক্ত রয়েছেন। জেলা ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

    মুঠোফোনে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন, “যারা মাঠে থেকে দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে সক্রিয় থেকেছে—তাদেরকেই এই কমিটিতে রাখা হয়েছে। এখানে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা মাদকসেবীর স্থান নেই।”

    নবনির্বাচিত সভাপতি হাসান আহমেদ জিদনী বলেন, “জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের দূরদর্শী সিদ্ধান্তে এই কমিটি গঠিত হয়েছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাব। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ভাইয়ের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে আমরা সততা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন