বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • আসাম সীমান্তে ৫১ বাংলাদেশিকে আটক, ফেরত পাঠানোর সিদ্ধান্ত

    আসাম সীমান্তে ৫১ বাংলাদেশিকে আটক, ফেরত পাঠানোর সিদ্ধান্ত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রোধে রাজ্য সরকারের অভিযান চলমান রয়েছে। গত তিন দিনে আন্তর্জাতিক সীমান্তবর্তী শ্রীভূমি (সাবেক করিমগঞ্জ) এলাকায় ৫১ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে, যাদের পরে ফেরত পাঠানো হয়। এর মধ্যে রোববার (২৪ আগস্ট) সীমান্তে ৩০ জনকে এবং মঙ্গলবার (২৬ আগস্ট) আরও ২১ জনকে আটক করা হয়েছে। এই তথ্য প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

    মুখ্যমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন,‘দুই দফায় শ্রীভূমি সেক্টর থেকে ২১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। আমাদের অনুপ্রবেশবিরোধী অভিযান আরও জোরদার হলো।’ তিনি আরও জানান, যেখানে সবচেয়ে বেশি আঘাত দেয়া যায়, সেখানেই আঘাত করতে হবে— তাদের ফেরত পাঠাতেই হবে। এই অভিযান চলতে থাকবে।’

    এর আগে রোববার আসাম পুলিশ ৩৬ জন বাংলাদেশিকে আটক করে, পরে তাদের ফেরত পাঠানো হয়। এর মধ্যে ৩০ জনকে শ্রীভূমি থেকে এবং বাকি ছয়জন— যাদের মধ্যে দুই শিশু ছিল— দক্ষিণ সালমারা মনকাচর জেলা থেকে আটক করা হয়েছিল। 

    সোমবার এক পোস্টে শর্মা লিখেছিলেন,‘সতর্ক দৃষ্টি, দ্রুত ব্যবস্থা। শ্রীভূমি ও দক্ষিণ সালমারা থেকে ৩৬ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।’

    তিনি আরও যোগ করেন, ‘এই অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘন করছে। তাদের ফেরত পাঠানো ছাড়া উপায় নেই।”

    পুলিশ কর্মকর্তারা জানান, রোববার সকালে শ্রীভূমিতে আটক হওয়া ৩০ জনের মধ্যে কয়েকজন নারী ও শিশুও ছিল। 
    একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘তাদের আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি দেখা যায়। সন্দেহ করা হচ্ছে তারা সম্প্রতি ভারতে প্রবেশ করেছে। আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং নিয়ম অনুযায়ী রোববার রাতেই সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।’ দক্ষিণ সালমারা মনকাচরে আটক হওয়া ছয়জনকেও একইভাবে রোববার রাতে ফেরত পাঠানো হয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন