বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • ট্রাম্প মোদিকে ভয়ঙ্কর নেতা হিসেবে বর্ণনা করলেন

    ট্রাম্প মোদিকে ভয়ঙ্কর নেতা হিসেবে বর্ণনা করলেন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, তার ফোন কলের কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা থামানো সম্ভব হয়েছিল। পাশাপাশি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প এই মন্তব্য করেন। সূত্র: এএফপি।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভারত-পাকিস্তানের সংঘাত শুরুর পর আমি অত্যন্ত ভয়ংকর ব্যক্তি নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছিলাম। ফোনকলে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, পাকিস্তানের সঙ্গে আপনাদের কী শুরু হয়েছে? তার রাগ ও ঘৃণা ছিল প্রচণ্ড। দুই দেশের মধ্যে এই অবস্থা অবশ্য অনেক দিন ধরেই চলছে। এটা অনেকটা শত শত বছর ধরে চলা শত্রুতাপূর্ণ মনোভাবের মোত।”

    ট্রাম্প বলেন, “ফোনকলে আমি তাকে বলেছিলাম, আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি করতে চাই না। আপনারা এই সংঘাত পরমাণু যুদ্ধতে নিয়ে যাওয়ার পর শেষ করবেন।”

    তিনি আরও বলেন, “আমি তাকে আরও বলেছিলাম, আগামীকাল আমাকে ফোন করবেন… যদি এই সংঘাত না থামান— তাহলে আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি তো করবই না, উপরন্তু এমন উচ্চমাত্রার শুল্ক আরোপ করব যে আপনাদের মাথা ঘুরতে থাকবে।”

    গত ২২ এপ্রিল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। উত্তেজনার এক পর্যায় গত ৪ মে পাকিস্তানের আজাদ কাশ্মির ও পাঞ্জাবে কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বা (লেট) এবং জইশ-ই মোহম্মদ (জেম)। ভারতের দাবি, অপারেশন সিঁদুরে ৭০ জনেরও অধিক সন্ত্রাসী নিহত হয়েছে।

    ভারত অপারেশন সিঁদুরের জবাব দিতে ৭ মে থেকে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, তাদের এই অপারেশনে ভারতে ৩১ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

    ৫ দিন পাল্টাপাল্টি সংঘাতের পর ৯ তারিখ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ। তবে যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদ ট্রাম্পকে কৃতিত্ব দিলেও নয়াদিল্লি তা করেনি। ফলে ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে নয়াদিল্লির। সেই টানাপোড়েনের ধারাবাহিকতাতেই সম্প্রতি ভারতের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন