শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চরফ্যাসনে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

    চরফ্যাসনে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মনপুরার ফকিরহাট বাজারের ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পরিচালক এবং সার ও কীটনাশক ব্যবসায়ী আলাউদ্দিন হত্যাকান্ডে জড়িত মো: আবু কালাম(৩৯) নামের এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন চরফ্যাসন ( চৌকি) অতিরিক্ত দায়রা জজ আদালত।

    বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২ টায় অতিরিক্ত দায়রা জজ মো: শওকত হোসাইনের আদালত এই রায় দেন। আদালতের রায়ে একই সাথে বলা হয় আসামীকে ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হলো, অর্থদন্ড প্রদানে ব্যর্থ হলে জরিমানা অনাদায়ে আসামীকে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। রায়ে এই মামলায় অপর ৩ আসামী মো: জয়নাল,এস ও কালাম ও মো: রনির বিরুদ্ধে আনীত অভিযোগ রাস্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় তাদেরকে এই মামলার দায় থেকে খালাস প্রদান করা হয়।  

    মামলার রায়ের সময় রাস্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরণ উপস্থিত ছিলেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতে এই রায় প্রদান করেন। 

    আদালত সূত্রে জানা যায়, ব্যবসায়িক শত্রুতাকে কেন্দ্র করে ২০১৯ সালের ৬ অক্টোবর রাত অনুমান ১০ টার দিকে আসামী আবুল কালাম, মাকসুদ, জয়নাল, এস ও কালাম, শাহীন ও শামীম চর ফৈজউদ্দিনে ভিকটিমের ঘরের চারপাশে অন্ধকারে উৎ পেতে থাকে। আসামীদের মধ্যে রনি (২০) ফকিরহাট বাজারে ভিকটিম আলাউদ্দীনের কার্যক্রম লক্ষ করছিলো এবং সে কখন বাড়ীর দিকে রওনা দেয় সেই সংবাদ সবাইকে অবগত করেছিলো। ব্যবসায়ের কাজ শেষ করে রাত অনুমান ১১ টা ৪০ এর সময় ভিকটিম আলাউদ্দীন তার নিজ বাড়ীর সামনে এসে পৌছালে আসামী আবু কালাম ভিকটিম আলাউদ্দীনের গলায় এবং আসামী মাকসুদ ভিকটিম আলাউদ্দীনের বুকে ছুরি দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। 

    পরের দিন ভিকটিম আলাউদ্দীনের ভাই জাফর বাদী হয়ে ৩ জনকে আসামী করে মনপুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা মোট ৭ জন আসামীর বিরুদ্ধে ২ টি চার্জশীট দাখিল করেন, আজ এই মামলায় রায় হয়েছে প্রাপ্তবয়স্ক ৪ জনের বিরুদ্ধে। আসামীদের মধ্যে মাকসুদের বয়স ১৭ বছর, শাহীনের বয়স ১৬ বছর এবং শামীমের বয়েস ১৬ বছর হওয়াতে তাদের জন্য পৃথক চার্জশীট দেয়া হয়। তাদের বিচার বর্তমানে ভোলার শিশু আদালতে চলমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন