বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

কুবিতে প্রথমবারের মতো সিদ্ধিদাতা গণেশের বন্দনা 

কুবিতে প্রথমবারের মতো সিদ্ধিদাতা গণেশের বন্দনা 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভাদ্র মাসের পবিত্র শুক্লা চতুর্থী তিথিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতনী শিক্ষার্থীদের সংগঠন 'পূজা উদ্‌যাপন পরিষদ'র উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মঙ্গলকারী দেবতা সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশের বন্দনা। 

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০ টার দিকে বিনায়ক খ্যাত শ্রী শ্রী গণেশের বন্দনা শুরু হয়। এ পূজায় পৌরহিত্য করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী ইমন চক্রবর্তী। 

বন্দনা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের উপস্থিতিতে সকাল ১১টার দিকে তাদের আরাধ্য দেবতার প্রতি অঞ্জলি অর্পণ করেন তারা। অঞ্জলি অর্পণ শেষে পৃজাকৃত্যের শেষভাগে উপস্থিত সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এবছর ছোটপরিসরে শুরু করলেও আগামী বছর থেকে বড় পরিসরে পূজা করার পরিকল্পনা রয়েছে আয়োজক সংগঠনটির। 

এনিয়ে পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস বলেন, আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পূজা উদ্‌যাপন পরিষদ এর উদ্যোগে গণেশ পূজা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রার্থনা কক্ষে ভক্তি, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পূজাটা সম্পূর্ণ করতে পেরেছি । শিক্ষার্থী ও শিক্ষক একত্র হয়ে শ্রী গণেশের কাছে  আশীর্বাদ প্রার্থনা করেছি। এই আয়োজন শুধু ধর্মীয় আচার নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভক্তি ও সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করার এক সুন্দর প্রয়াস।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন