বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট
  • জুলাই সনদ আইনি ভিত্তি ছাড়া বাস্তবায়ন হবে না: তানিয়া রব

    জুলাই সনদ আইনি ভিত্তি ছাড়া বাস্তবায়ন হবে না: তানিয়া রব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, জুলাই সনদ যদি আইনি ভিত্তিতে বাস্তবায়ন করার সুযোগ না হয়। তাহলে সেটি কোনো দলীয় সরকার বাস্তবায়ন করবে না। তাহলে জুলাইয়ে ছাত্র-জনতার রক্ত ও প্রাণ দেওয়া অর্থহীন হয়ে গেলো না। তাহলে আমাদের জাতি কবে মুক্তি পাবে। ছাত্ররাতো মুক্তির জন্য আন্দোলন করেছে। 

    জুলাই আন্দোলন কোন দলের অর্জন নয়। এটি ছাত্র-জনতার অর্জন। সে কৃতিত্ব তাদেরকে দিতে হবে। তখন আমরা রাজনৈতিক দলগুলোও ছিলাম। কিন্তু অর্জন তাদের। 

    বুধবার (২৭ আগস্ট) বিকালে জেএসডি লক্ষ্মীপুর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জেএসডি নেতা মুনসুরুল হক, মো. মন্টু প্রমূখ। 

    তানিয়া রব বলেন, রাজনৈতিক দল যারা করে। তারা দলের বাইরে চিন্তা করে না। চিন্তা করতেও দেয়না। দলের মানুষগুলোই বেশিরভাগ সময় রাষ্ট্রের সুবিধা ভোগ করে। এজন্য জেএসডি প্রধান আসম আবদুর রব বহুপূর্বে সংসদে উচ্চ কক্ষের কথা বলেছেন। যেখানে সকল পেশার ভালো মানুষগুলো প্রতিনিধিত্ব করবে। দলের বাইরে দেশপ্রেমিক মানুষের অংশীদারিক্ব থাকবে। 

    সংস্কার কমিশন'র সমালোচনা করে তিনি বলেন, তারা বৈঠকই করে। কোন সিদ্ধান্ত দেয়না। ওনারা এই দল ওই দলের প্রতিনিধিদের মুখ দেখে। কিন্তু তাদের উচিত ছিল সিদ্ধান্ত দেওয়ার। তারা সিদ্ধান্ত দিবে, সেটি মানা না মানার সিদ্ধান্ত নিবে জনগণ। রাজনৈতিক দলগুলো নয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন