বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • পাল্টা সেনা অভিযানে গ্রেফতার ১১, ইয়াবা-অস্ত্র উদ্ধার

    জেনেভা ক্যাম্পে গোয়েন্দা কর্মীর উপর হামলা

    জেনেভা ক্যাম্পে গোয়েন্দা কর্মীর উপর হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোয়েন্দা কর্মীর উপর হামলার ঘটনার পর সেনাবাহিনীর টানা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। অভিযানে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

     

    মঙ্গলবার দুপুর দুইটার দিকে জেনেভা ক্যাম্পে কুখ্যাত সন্ত্রাসী বুনিয়া সোহেলের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় গোয়েন্দা কার্যক্রম চালাতে গেলে সোহেল ও তার সহযোগীরা এক গোয়েন্দা কর্মীর উপর হামলা চালায়। এতে ওই সদস্য মাথায় গুরুতর আঘাত পান। খবর পেয়ে নিকটস্থ সেনা টহল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং প্রথম অভিযানে ৬ জনকে হাতেনাতে আটক করে।

     

    পরবর্তীতে আটক আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আটটার দিকে সেনা সদস্যরা আবারও যৌথ অভিযান চালায়। এ সময় ক্যাম্পের বিভিন্ন এলাকা থেকে ৫ হাজার ৬৬০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, তিনটি সামুরাই, দুটি চাপাতি এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়।

     

    গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী হিসেবে আটক হয়েছেন— মিঠুন (৩২), ইমরান (২৫), বাবু (২৮) ও মিজানুর রহমান (৩১)। এছাড়া গোয়েন্দা কর্মীর উপর হামলার অভিযোগে আটক হয়েছেন— সুজন (২৬), দিপু (২৭), সাকিব (২২), রবিন (২৬), মাসুম (২৬), রমজান (১৬) ও শেখ গোলাম জেলানি (৬৮)। জানা গেছে, শেখ গোলাম জেলানি মোহাম্মদপুর থানার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।

     

    অভিযান প্রসঙ্গে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “আমাদের গোয়েন্দা সদস্যকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। এরপর দুটি অভিযানে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। তবে অভিযানের মূল টার্গেট কুখ্যাত সন্ত্রাসী বুনিয়া সোহেলকে পাওয়া যায়নি।”

     

    তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ী চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। আর হামলার সাথে জড়িত সাতজনকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে।”

     

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, রাজধানীতে সন্ত্রাস ও মাদক নির্মূলে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো মূল্যে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন