শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মেসির দাপটে অরল্যান্ডোকে হারিয়ে ফাইনালে মায়ামি

    মেসির দাপটে অরল্যান্ডোকে হারিয়ে ফাইনালে মায়ামি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে জমজমাট এক লড়াইয়ে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে পরাজিত করেছে ইন্টার মায়ামি। ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে যায় সফরকারী অরল্যান্ডো সিটি। তবে এরপরই দৃশ্যপট বদলে দেন লিওনেল মেসি। তাঁর দুর্দান্ত জোড়া গোলে ফিরে আসে মায়ামি এবং শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লোরিডার ক্লাবটি। এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।

    ইনজুরি কাটিয়ে ফিরেই আবারো আলোচনায় লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা ফেরার ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে তুললেন লিগস কাপের ফাইনালে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও মেসির দুর্দান্ত পারফরম্যান্স আর তেলাস্কো সেগোভিয়ার এক গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লোরিডার ক্লাবটি।

    ম্যাচের শুরুতে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল মায়ামিরই। পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের উদ্দেশ্যে নেয় ১৪টি শট, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে অরল্যান্ডো নিয়েছিল ১১টি শট, যার মধ্যে ৪টি লক্ষ্যে ছিল।

    তবু গোলের সূচনা করে সফরকারীরাই। প্রথমার্ধের যোগ করা সময়ে ১৮ গজ দূর থেকে মারকো পাসালিচের শটে এগিয়ে যায় অরল্যান্ডো। তবে দ্বিতীয়ার্ধে মায়ামি ম্যাচে ফেরে। ৭৭ মিনিটে তাদেও আলেন্দেকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অরল্যান্ডোর ডেভিড ব্রেকালো। ফলে স্পটকিকে ঠান্ডা মাথায় মেসি গোল করে সমতায় ফেরান মায়ামি।

    ৮৮ মিনিটে জর্দি আলবার সঙ্গে চমৎকার বোঝাপড়ার পর কোণাকুণি শটে দ্বিতীয়বার বল জালে জড়ান মেসি। অতিরিক্ত সময়ে সুয়ারেজের সঙ্গে দারুণ সমন্বয়ে মায়ামির তৃতীয় গোলটি করেন সেগোভিয়া।

    ৩-১ গোলের এই জয় শুধু লিগস কাপের ফাইনালের টিকিটই নয়, সাথে ২০২৬ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের জায়গাও নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। আগামী ৩১ আগস্টের ফাইনালে মেসি-সুয়ারেজদের প্রতিপক্ষ হবে এলএ গ্যালাক্সি কিংবা সিয়েটল সাউন্ডার্স। 
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন