বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট
  • হাটহাজারীতে সিএনজি-অটোরিকশা চালক ঐক্য পরিষদের মতবিনিময় সভা

    হাটহাজারীতে সিএনজি-অটোরিকশা চালক ঐক্য পরিষদের মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাটহাজারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি ও অটোরিকশা চালক ঐক্য পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ডে এলাকায় একটি হোটেলে পৌরসভা শ্রমিক দলের আয়োজনে আয়োজিত মতবিনিময় সভা সভাপতিত্ব করেন হাটহাজারী পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোঃ রুবেল হোসেন।

    হাটহাজারী পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ অহিদুল আলম।

    এতে প্রধান বক্তা ছিলেন, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন খালেক, হাটহাজারী পৌরসভা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়ার মোহাম্মদ বাছা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাপ্পি, যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল প্রমুখ।

    সভায় বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে কর্তৃত্ববাদী সরকারের আমলে সিএনজি ও অটোরিকশা চালকদের নানা ধরনের হয়রানি, চাঁদাবাজি, দখলদারি ও অতিরিক্ত টেক্স আদায়ের শিকার হতে হয়েছে। তারা বলেন, “এখন থেকে আমরা এসব অন্যায় বরদাশত করবো না। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবো।”

    সভায় হাটহাজারী উপজেলার বাস, সিএনজি ও অটোরিকশা চালক সংগঠনের প্রতিনিধি বৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন