বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা
  • ভিডিও ভিউ বাড়াতে ইউটিউবে নতুন ফিচার

    ভিডিও ভিউ বাড়াতে ইউটিউবে নতুন ফিচার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব নতুন ফিচার চালু করেছে, যা ছোট কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিওর ভিউ ও ফলোয়ার বাড়াতে সাহায্য করবে।

    ইউটিউব থেকে শুধু পরামর্শ নয়, মাসে লাখ লাখ টাকাও আয় করতে পারবেন। অনেক ইউটিউবার আছেন যারা প্ল্যাটফর্ম থেকে মাসে হাজার হাজার ডলার আয় করছেন। এজন্য কনটেন্ট ক্রিয়েটরদের দিকে বাড়তি নজরও রাখে ইউটিউব। তাদের আয় যেন আরও বাড়তে পারে এজন্য নানান সুবিধাও যুক্ত করে তারা।

    এবার যারা ছোট অর্থাৎ নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের সুবিধার জন্য নতুন ফিচার যুক্ত করলো ইউটিউব। এই ফিচারের মাধ্যমে তাদের ভিডিওতে ফলোয়র ও ভিউ আরও বাড়বে। ইউটিউব বিশ্ব বাজারের জন্য তার হাইপ বৈশিষ্ট্যটি চালু করেছে। যা নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই কাজে আসবে।

    এই ফিচারের মাধ্যমে দর্শকরা প্রতি সপ্তাহে তাদের পছন্দের তিনটি ভিডিও হাইপ করতে সক্ষম হবেন। প্রতিটি হাইপের জন্য কিছু পয়েন্ট নির্ধারণ করা হয়েছে, যা ভিডিওটিকে লিডারবোর্ডে স্থান তৈরি করতে সাহায্য করবে। যারা ভিডিওটি হাইপ করবেন তাদের হাইপ স্টার ব্যাজ দেওয়া হবে।

    ফিচারটি ছোট নির্মাতাদের লিডারবোর্ডে এগিয়ে যেতে সহায়তা করবে। হাইপ করা ব্যাজটি হাইপ করা ভিডিওগুলোতে দেখানো হবে। ব্যবহারকারীদের কাছে শুধু হাইপ করা ভিডিও দেখার জন্য একটি ফিল্টারও থাকবে।

    ইউটিউব ভিডিওর নিচে লাইক বোতামের কাছে একটি পৃথক বোতাম পাবেন, যেখানে ক্লিক করে ভিডিওটি হাইপ করতে পারবেন। এই বৈশিষ্ট্যটি শুধু সেই নির্মাতাদের জন্য কাজ করবে যাদের ফলোয়ার সংখ্যা ৫ লাখের কম।

    এটি প্রথম গত বছর মেড অন ইউটিউব ইভেন্টে চালু করা হয়েছিল এবং এখন এটি ভারত, জাপান, আমেরিকা, ব্রিটেন, ইন্দোনেশিয়া সহ বিশ্বের ৩৯টি দেশে চালু করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন